Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • SIR ঠিক মতো না করলে এই স্বাচ্ছন্দ থাকবে না ! বিজেপির একাংশকে কার্যত হুঁশিয়ারি বঙ্গ বিজেপির সভাপতির

SIR ঠিক মতো না করলে এই স্বাচ্ছন্দ থাকবে না ! বিজেপির একাংশকে কার্যত হুঁশিয়ারি বঙ্গ বিজেপির সভাপতির

Online Desk অক্টোবর 21, 2025
Shamik.jpg

নিজস্ব সংবাদদাতা : SIR আবহে দলের কর্মী সমর্থকদের উদ্যেশ্য কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। ভার্চুয়াল বৈঠকে শমীক ভট্টাচার্য কোন রাখঢাক না রেখে বলেন, জেলায় জেলায় সুদৃশ্য পার্টি অফিস থাকবে না ! শীতাতপ নিয়ন্ত্রিত ঘর তো দুর, ভার্চুয়াল বৈঠকে লোক পাবেন না। যদি ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ সঠিক ভাবে না করতে পারেন।

উল্লেখ্য, SIR ‘সফল’ করতে জেলা চোষে বেড়াচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব। দলের বুথ স্তরের এজেন্টদের প্রশিক্ষণও চলছে। ভোটার তালিকা নিবিড় সমীক্ষা কি ভাবে সফল করা যায় এই বিষয় বোঝাচ্ছেন বিজেপি নেতারা। বিজেপি সূত্রের খবর এই ভার্চুয়াল বৈঠকে শেষ বক্তা ছিলেন শমীক ভট্টাচার্য। এই রাজ্যে SIR কতটা জরুরি তা বোঝাতে গিয়ে শমীক ভট্টাচার্য কার্যত হুশিয়ারির সুরে বলেন, যে সব বিএলএ SIR বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন, তাঁরা যদি মনে করেন, আর পাঁচটা কাজের মতো এই কাজটাও করতে হয়, তাই করছেন, তা হলে ভুল করছেন। এরপর তাঁর হুশিয়ারি, SIR রূপায়ণে বিজেপির ভূমিকায় যদি ঘাটতি থেকে যায়, তা হলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের বিজেপি কর্মী সমর্থক ও নেতাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। বিজেপির দলীয় কার্যালয়গুলো দখল করে নেবে তৃণমূল। চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় থাকবে না।

ওই বৈঠকে বিএলএ-২,রাজ্য বিজেপির প্রথম সারির নেতা, জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, অনেকে বলছেন, ১০০ শতাংশ দরকার নেই, SIR যদি ৮০ শতাংশও করা যায়, তা হলে কেন্দ্রীয় বাহিনী লাগবে না। সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করালেও জিততে পারবে না তৃণমূল। অন্যদিকে SIR সঠিক ভাবে না করা হলে কোন ভাবেই তৃণমূলকে হারানো যাবে না।

বিজেপির একটি সূত্র বলছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৫৮টি আসনে ভোটার সংখ্যা ‘অস্বাভাবিক বৃদ্ধি’ হয়েছে। রাজ্যে গত ১৪-১৫ বছরে ২০-২১ শতাংশ ভোটার বৃদ্ধি ‘স্বাভাবিক’। কিন্তু বেড়েছে ৩৫ শতাংশেরও বেশি। অস্বাভাবিক ভোটার বৃদ্ধির তালিকায় রয়েছে রাজারহাট-নিউটাউন বিধানসভা। এই কেন্দ্রে ৭৪ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও তৃণমূলের ব্যাখা, ‘গত ১৫ বছরে নিউটাউনে অজস্র নতুন ফ্ল্যাট, আবাসন, বাড়ি হয়েছে। হাজার হাজার মানুষ নিউটাউনে থাকতে এসেছেন। তাই ভোটার বেড়েছে।’’

বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের তত্ত্বাবধনে নিউটাউনে বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের জায়গা দেওয়া হয়েছে। শুধু রাজারহাট-নিউটাউন নয়, বারুইপুর পূর্ব, সোনারপুর উত্তর, ক্যানিং পূর্বে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে। অন্যদিকে কলকাতার তিনটি আসনে গত ১৫ বছরে ভোটারের সংখ্যা কমেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ভবানীপুর রাসবিহারী জোড়সাঁকো।

Post Views: 211

Continue Reading

Previous: মহামেডানকে ছাগলের তৃতীয় সন্তানের মত দেখা হচ্ছে বললেন নওশাদ
Next: হোয়াইট হাউস ভেঙে তৈরি হচ্ছে ট্রাম্পের বলরুম ! খরচ ১৭০০ কোটি টাকা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.