Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজা খুনে সোনমই মূল ষড়যন্ত্রকারী, অনুমান পুলিশের

রাজা খুনে সোনমই মূল ষড়যন্ত্রকারী, অনুমান পুলিশের

Online Desk জুন 10, 2025
20250610_170004.jpg

ওঙ্কার ডেস্ক: রাজা হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী সোনম রঘুবংশীকেই মূল ষড়যন্ত্রকারী বলে মনে করছে পুলিশ। কীসের ভিত্তিতে সোনমকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে মনে করছে তার ব্যাখ্যা দিয়েছেন তদন্তকারীরা। এই খুনের ঘটনায় সময় যত গড়াচ্ছে তত রহস্য উন্মোচন করছে পুলিশ।

মেঘালয়ের পূর্ব খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সিয়েম সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাজার দেহ ২ জুন উদ্ধার হয়। তাঁর দেহ উদ্ধারের পরই মনে হয়েছিল, এটি সাধারণ কোনও নিখোঁজের ঘটনা নয়। এই ঘটনার তদন্তের জন্য আমরা সিট গঠন করি।’ ওই পুলিশকর্তার আরও সংযোজন, ‘আমাদের বেশ কয়েকটি দল আলাদা আলাদা ভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করে। সমস্ত তথ্যের ভিত্তিতে এই ঘটনায় সোনমের হাত রয়েছে বলে জানা যাচ্ছে।’

সোনমের মিথ্যা কথা পুলিশকে তাঁর প্রতি সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। সোনম শাশুড়িকে ফোন করে উপবাসের কথা বলেছিলেন। ২৩ মে দুপুর পৌনে ২টো নাগাদ সোনম তাঁর শাশুড়ি উমা রঘুবংশীর সঙ্গে ফোনে কথা বলেন। পুলিশ জানতে পেরেছেন, সেই সময় শাশুড়ি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন খাবার খেয়েছেন কি না? জবাবে সোনম জানিয়েছিলেন, তিনি খাবার খাননি। অথচ হোমস্টের মালিকের দেওয়া বয়ান অনুযায়ী, গত ২৩ মে হোমস্টেতে আসেন সোনম। তার পর খাওয়াদাওয়া করে রাজার সঙ্গে বের হলেও একাই হোমস্টেতে ফিরে এসেছিলেন।

এ ছাড়া স্থানীয় গাইড অ্যালবার্ট পেড পুলিশের কাছে দাবি করেন, গত ২৩ মে রাজা ছাড়াও আরও তিন জনের সঙ্গে দেখা গিয়েছিল সোনমকে। তাঁরা সকলে নোংরিয়াট থেকে মাওয়াখিয়াতের উদ্দেশে রওনা দেন। তদন্তে পুলিশ জানতে পারেন, ওই দিন শাশুড়িকে ফোন করার আধঘণ্টার মধ্যে রাজা খুন হন।

Post Views: 211

Continue Reading

Previous: বাংলাদেশের নাগরিক , বাংলার কলেজের পরিচালন সমিতির সভাপতি ! নামের পাশে বিধায়ক ?
Next: আগুন থেকে বাঁচতে ৮ তলা থেকে ঝাঁপ দিয়েও হল না শেষরক্ষা, প্রাণ গেল বাবা ও দুই শিশুর

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.