Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে সমাজ কর্মীর স্ত্রী

সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে সমাজ কর্মীর স্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
sonam.jpg

ওঙ্কার ডেস্ক: সমাজ কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। গত সপ্তাহে রাজস্থানের যোধপুর থেকে জাতীয় নিরাপত্তা আইন-এর আওতায় সোনমকে গ্রেফতার করেছিল পুলিশ। গীতাঞ্জলি আংমো ওয়াংচুকের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছেন। সেই সঙ্গে ওয়াংচুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এনএসএ-এর অধীনে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে আংমো লিখেছেন, ওয়াংচুকের স্বাস্থ্য সম্পর্কে এখনও তিনি কিছু জানেন না। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে ওয়াংচুকের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। যদিও আংমো সেই অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি লাদাখ পুলিশ একটি এজেন্ডা নিয়ে কাজ করছে বলে অভিযোগ তাঁর। আংমো বলেন, ‘ডিজিপি যাই বলুক না কেন, তাঁর একটি এজেন্ডা রয়েছে। তাঁরা কোনও অবস্থাতেই ষষ্ঠ তফসিল বাস্তবায়ন করতে চায় না এবং কাউকে বলির পাঁঠা করতে চায়।’

প্রসঙ্গত, বুধবার, আংমো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লেহ জেলাশাসককে চিঠি লিখেছিলেন, যার একটি কপি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। জলবায়ু কর্মীর ‘আত্মাকে খুন’ করার জন্য গত এক মাস ধরে ‘পূর্ণ মাত্রার ডাইনি শিকার’ চালানো হয়েছে বলে অভিযোগ আংমোর। তিনি বলেন, ওয়াংচুক ‘কখনও কারোর জন্য হুমকি হতে পারেন না, তার জাতি তো দূরের কথা।’

Post Views: 118

Continue Reading

Previous: জুবিন গর্গের মৃত্যুকাণ্ডে আরও দুইজন গ্রেফতার, মোট আটক চার
Next: নিজেকে ১০০% ভালবাসো, প্যারেন্টিংয়ের গুরুত্বপূর্ণ টিপস দিয়েছিলেন কাজল পুত্র

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.