Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালের মালিক সৌরভ

ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালের মালিক সৌরভ

Online Desk জুলাই 11, 2024
IMG-20240711-WA0071.jpg

স্পোর্টস ডেস্ক :সৌরভ গঙ্গোপাধ্যায় ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালের দল। অগাস্টে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে নভেম্বর পর্যন্ত।

তাতেই প্রথমবার অংশ নিচ্ছে কলকাতা। আর সেখানেই থাকছে সৌরভের দল কলকাতা রয়্যাল টাইগার্স।

সৌরভ ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালে লগ্নি করা ভারতে মোটরস্পোর্টের জনপ্রিয়তা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রেসিং প্রোমোশনস প্রাইভেট লিমিটেড এই মোটরস্পোর্ট ইভেন্ট আয়োজন করে। ইন্ডিয়া রেসিং ফেস্টিভালে থাকে ইন্ডিয়ান রেসিং লিগ ও ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ।

কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও আমেদাবাদের দল থাকছে। সৌরভের দল- কলকাতা রয়্যাল টাইগার্স রেসিং টিমের মাধ্যমেই এই প্রতিযোগিতায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে কলকাতার। সেই দলটি সৌরভের হওয়ায় গতির যুদ্ধ ঘিরে উদ্দীপনা ক্রমেই বাড়তে চলেছে।

আরপিপিএলের ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান অখিলেশ রেড্ডি জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ায় তাঁরা রোমাঞ্চিত। সৌরভের লিডারশিপ, বর্ণময় ক্রিকেট কেরিয়ারের অভিজ্ঞতার আলোকে সমৃদ্ধ হবে এই প্রতিযোগিতা।

পাশাপাশি মোটরস্পোর্টের প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতেও সৌরভের ভূমিকা অনস্বীকার্য থাকবে বলে নিশ্চিত আয়োজকরা। সৌরভ যুক্ত হওয়ায় ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালের জনপ্রিয়তাও এর ফলে বৃদ্ধি পাবে। এই টুর্নামেন্টে দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট হবে বলেও আশা প্রকাশ করেছেন অখিলেশ রেড্ডি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, কলকাতা দলের সঙ্গে ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালে এই নতুন যাত্রা শুরু করা নিয়ে আমি রীতিমতো উত্তেজিত। মোটরস্পোর্টের প্রতি বরাবর আমার আগ্রহ রয়েছে। কলকাতা রয়্যাল টাইগার্সের মাধ্যমে ইন্ডিয়ান রেসিং ফেস্টিভালকে ঐতিহ্যশালী করতেও প্রত্যয়ী মহারাজ।

তাঁর এই উদ্যোগ কলকাতাতেও মোটরস্পোর্টের জনপ্রিয়তা বাড়াবে বলে আশাবাদী প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআয়ের প্রাক্তন সভাপতি। কলকাতা-সহ সারা দেশের মোটরস্পোর্ট অনুরাগীদের এই ইভেন্ট আকৃষ্ট করবে, সেই সঙ্গে শক্তিশালী ফ্যানবেস নিয়ে কলকাতা রয়্যাল টাইগার্স আবির্ভাবেই সাফল্য পাবে বলে আশাবাদী সৌরভ।

জানা গিয়েছে, ইন্ডিয়ান রেসিং লিগ এতদিন ছয়টি দলকে নিয়ে হয়েছে। এটিই ভারতের একমাত্র চার চাকার রেসিং লিগ, যা জেন্ডার-নিউট্রাল। ফর্মুলা ফোর হলো ওপেন-হুইল, সিঙ্গল সিটার রেসিং ক্যাটাগরি। মূলত জুনিয়র ড্রাইভাররা এতে অংশ নেন।

সৌরভ রাজ্যে ইস্পাত কারখানা গড়তে চলেছেন। এর আগে মহারাজ আইএসএলে দল কিনেছিলেন। আতলেতিকো দে কলকাতা, পরবর্তীকালে এটিকে-তে তাঁর মালিকানা ছিল। যদিও বিসিসিআই সভাপতি হওয়ায় এটিকের মালিকানা ছেড়ে দেন সৌরভ। এবার তিনি লগ্নি করলেন নতুন আঙিনায়।

Post Views: 83

Continue Reading

Previous: জেলবন্দি মাও নেতার পিএইচডি-তে বাধা, পাশে কুণাল
Next: ডার্বি ঘিরে অনিশ্চয়তা, ম্যানেজার্স মিটিংয়ে নেই মোহনবাগান

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

mano.jpg

মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের ইডির হানা

Online Desk মার্চ 11, 2026
bi0sp87_harish-rana_625x300_11_March_26.jpg

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, মৃত্যুর অধিকার পেলেন গাজিয়াবাদের যুবক

Online Desk মার্চ 11, 2026
GULI.jpg

অশান্ত গঙ্গাসাগর, আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞানেশ কুমারের বার্তার পরই গুলিবিদ্ধ বিজেপি কর্মী

Online Desk মার্চ 11, 2026
JAYSHANKAR.jpg

দেশে জ্বালানি সঙ্কট, ইরানের বিদেশমন্ত্রীকে ফোন জয়শংকরের

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.