Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সৌরভের ভুল ছিল!’, হত্যাকাণ্ডে দাবি মুস্কানের মায়ের

‘সৌরভের ভুল ছিল!’, হত্যাকাণ্ডে দাবি মুস্কানের মায়ের

Online Desk মার্চ 25, 2025
sourav.jpg

ওঙ্কার ডেস্ক: সৌরভ রাজপুতকে খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। এই আবহে এবার চাঞ্চল্যকর দাবি করলেন অভিযুক্ত মুস্কান রস্তোগীর মা কবিতা। কবিতার দাবি, নিজের ভুলের জন্য সৌরভকে খুন হতে হল। তবে কী ভুল ছিল সৌরভের? তাও বলেছেন কবিতা।

সংবাদমাধ্যমকে কবিতা আগেই জানিয়েছিলেন, তাঁর মেয়ে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার কঠোর শাস্তি চান তিনি। সৌরভের নিজের ভুল ছিল বলে মন্তব্য করে কবিতা বলেন, ‘বিয়ের আগে মুস্কান ফোনের জন্য আবদার করেছিল। কিন্তু আমরা ফোন দিইনি। তবে বিয়ের পর সৌরভই মুস্কানকে ফোন ব্যবহারের অনুমতি দিয়েছিল। শুধু তা-ই নয়, মুস্কানের পছন্দমতো ফোনও কিনে দিয়েছিল সৌরভ।’ সাহিলের সঙ্গে কবিতার স্কুল জীবন থেকে বন্ধুত্ব। সেই কারণে সাহিলের সঙ্গে মুস্কানের মেলামেশার উপর সৌরভ কোনও দিন বাধা নিষেধ আরোপ করেনি। এমনকি সাহিলকে আগে থেকেই সৌরভ চিনতেন বলে জানিয়েছেন কবিতা। কবিতার দাবি, সাহিলের সঙ্গে মুসকানের মেলামেশা করতে দেওয়াটাই সৌরভের ভুল ছিল। মুস্কান যে খারাপ সঙ্গে পড়ে গিয়েছে তা সৌরভ আগে থেকে টের পায়নি বলে দাবি কবিতার।

উল্লেখ্য, পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের সঙ্গে মুসকান রস্তোগীর ২০১৬ সালে বিয়ে হয়। স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন বলে নিজের চাকরিও একসময় ছেড়ে দেন সৌরভ। পরিবারের মধ্যে ঝামেলার জেরে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র থাকার সিদ্ধান্ত নেন সৌরভ। ২০১৯ সালে তাঁদের এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু এক সময় সৌরভ জানতে পারেন বন্ধু সাহিলের সঙ্গে প্রেম করছে তাঁর স্ত্রী। বিচ্ছেদের পরিকল্পনা করলেও কন্যার কথা ভেবে সে পথে আর এগোননি সৌরভ।
এদিকে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের আবহে ২০২৩ সালে পুনরায় মার্চেন্ট নেভিতে যোগদান করেন সৌরভ। কাজের সূত্রে বাড়ি ছেড়ে দূরে চলে যান তিনি। কিন্তু চলতি বছরে ২৮ ফেব্রুয়ারি তাঁদের ছয় বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। সেই উপলক্ষে বাড়ি আসেন সৌরভ। কিন্তু এদিকে স্ত্রী মুসকান প্রেমিক সাহিলের সঙ্গে পরিকল্পনা সেরে রেখেছিলেন, যে সৌরভ বাড়ি ফিরলে তাঁকে খুন করা হবে। সেই মতো গত ৪ মার্চ সৌরভের খাবারে তাঁরা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। খাওয়ার পর সৌরভ ঘুমিয়ে পড়লে সাহিল ও মুসকান মিলে তাঁকে ছুরি দিয়ে খুন করে। এরপর দু জন মিলে দেহ ১৫ টুকরো করে ফেলে দেয় একটি ড্রামে। শুধু তাই নয় প্রমাণ লোপাটের জন্য ড্রামের মুখ বন্ধ করে দেয় সিমেন্ট দিয়ে।

Post Views: 115

Continue Reading

Previous: ২৬-এর রঙ অনেক চড়া
Next: হাওড়ার ময়লাও কলকাতায় ! রোজ ৩০০ মেট্রিক টন জঞ্জাল আসবে ধাপায়

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.