Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অভিষেকেই ম্যাজিক, বাংলাকে রঞ্জিতে বাংলাকে বিপদের মুখ থেকে বাঁচালেন আর এক সৌরভ

অভিষেকেই ম্যাজিক, বাংলাকে রঞ্জিতে বাংলাকে বিপদের মুখ থেকে বাঁচালেন আর এক সৌরভ

Online Desk জানুয়ারি 5, 2024
IMG-20240105-WA0054.jpg

স্পোর্টস ডেস্ক :সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে বাংলা ক্রিকেটে আর এক সৌরভের আগমন সৌরভ পাল। আর অভিষেকেই বোঝালেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। ৯৬ রান করে আউট হয়েও সেঞ্চুরি মিস করলেও দলকে ভালো জায়গায় এনে দিয়ে গেলেন। কাস্টমস থেকে ইস্টবেঙ্গলে তাকে নিয়ে আসেন কোচ আব্দুল মোনায়ম। যিনি ময়দানে তথা বাংলা ক্রিকেটে একের পর এক তারকা জন্ম দিয়েছেন। মোনায়েম বলছিলেন, ‘ছেলেটাকে প্রথম দিন থেকেই ভালো লেগে গিয়েছিল। ওপেনারের যে গুণ দরকার, সব আছে ওর। সবচেয়ে বড় কথা হল, ধৈর্য ধরতে জানে। বল ছাড়ার গুণটা আছে ওর মধ্যে। এ ছেলে অনেক দূর যাবে। যখন বাংলা টিমে সুযোগ পেল, তখন সৌরভকে বলেছিলাম, ‘আমি যখন মোহনবাগানের কোচ ছিলাম, ঋদ্ধিমান সাহা ভারতীয় দলে সুযোগ পেয়েছিল। তোমাকেও সেই চেষ্টা করতে হবে।’ উইকেটকিপার হিসেবে কিন্তু সৌরভ বেশ ভালো। যদি এগোতে পারে, বাংলা থেকে ভারতীয় টিমে নতুন মুখ পেয়ে যাব আমরা।অন্ধ্র প্রদেশের বিরূদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু বাংলা দলের। রঞ্জির প্রথম ম্যাচ বিসাখাপত্তনমে খেলছে বাংলা দল।অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত বাংলার।এদিন বাংলা টপ অর্ডার ব্যর্থ হলেও এই জুটি বাংলাকে তুলে ধরে।বাংলা দলে এদিন তিনজন ক্রিকেটারের অভিষেক হয়েছে। মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ শ্রেয়াংশ ঘোষ ও সৌরভ পাল । ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকায় অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমারকে পায়নি বাংলা। চোটের কারণে নেই শাহবাজ আহমেদ।নতুন ওপেনিং জুটি নামাতে হয়েছে। সৌরভ পাল অভিষেক ম্যাচে ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও অপর ওপেনার শ্রেয়াংশ এদিন হতাশ করেছেন।

Post Views: 110

Continue Reading

Previous: সন্দেশখালিতে হামলার পিছনে মমতা :শুভেন্দু উস্কানির পিছনে মমতা:শুভেন্দু
Next: ওয়ার্নার বিদায়ের আবেগে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ অস্ট্রেলিয়ার

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.