Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • রাতে বাড়ি ফেরার সময় দুই তরুণীকে যৌন হেনস্থা , ভাইরাল ভিডিও দেখে গ্রেফতার ১

রাতে বাড়ি ফেরার সময় দুই তরুণীকে যৌন হেনস্থা , ভাইরাল ভিডিও দেখে গ্রেফতার ১

Online Desk ফেব্রুয়ারি 6, 2025

সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণা : গভীর রাতে, ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে যৌন হয়রানির চেষ্টা দুই তরুণীকে। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙা এলাকার ঘটনা। সুত্র মারফত জানা গেছে , গত ২ ফেব্রুয়ারি রাতে দুই তরুণী গোবরডাঙ্গা স্টেশন হয়ে বাড়ি ফিরছিল। তখনই দুজন ব্যক্তি পথ আটকে তাদের কুপ্রস্তাব দেয়। তরুণীরা অভিযুক্ত দুই ব্যক্তিকে উপেক্ষা করে চলে আসার পর, তাদের পিছু নিতে শুরু করে দুই অভিযুক্ত। তখন মেয়ে দুটি সেই ঘটনার ভিডিও করতে শুরু করে এবং তা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।সঙ্গে সঙ্গে সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ায় তা দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় পুলিশ স্টেশনের কর্মীদের । তারপরেই জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে দুই তরুনীকে ডেকে নিয়ে যাওয়া হয় গোবরডাঙ্গা থানায়। তাঁদের বয়ান অনুযায়ী বুধবার দুই অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় মল্লিক। গোবরডাঙ্গা গন্ধর্বপুর এলাকার বাসিন্দা। পুলিশ আরও জানায়, আরেকজন অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। ধৃত সঞ্জয় মল্লিককে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হয়েছে।

Post Views: 254

Continue Reading

Previous: বাঁকুড়ায় পুলিশের জালে অবৈধ বালি পাচার চক্রের দুই সদস্য
Next: ফের মহিলা অনুরাগীকে প্রকাশ্যে চুম্বন উদিত নারায়ণের, ভাইরাল চুম্বন দৃশ্য,

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.