Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পাথরপ্রতিমায় আয়ুষ মেলায় বিকল্প চিকিৎসার বার্তা

পাথরপ্রতিমায় আয়ুষ মেলায় বিকল্প চিকিৎসার বার্তা

Online Desk মার্চ 20, 2026
dfgvdsgs.jpg

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য থেকে স্বাধীনতা—এটাই মানুষের প্রকৃত অধিকার। আজও বহু প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মানুষ ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত। তাই সুস্বাস্থ্যকে লক্ষ্য করেই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হলো আয়ুষ মেলা ২০২৫-২০২৬।
ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনা শিবিরের মাধ্যমে বোঝানো হয়, চিকিৎসা মানেই শুধু এলোপ্যাথি নয়—প্রাকৃতিক ও ভেষজ চিকিৎসারও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
মেলায় একাধিক স্টল মানুষের নজর কেড়েছে। শুকনো ভেষজ গাছের প্রদর্শনী, আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র, আয়ুর্বেদিক ওষুধ ও ভেষজ উদ্ভিদ বিতরণ কেন্দ্র—সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়। কয়েকশো মানুষ এই মেলায় এসে বিকল্প চিকিৎসা গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ান।
অনুষ্ঠানে উপস্থিত হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, সুস্থ জীবনযাপনের জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব ক্রমেই বাড়ছে। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী শংকর হালদার রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত খাদ্য গ্রহণের আহ্বান জানান, যা সুস্থ সমাজ গঠনে অত্যন্ত জরুরি।
পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার ডা. মাহবুব হোসেন শাহ জানান, এই আয়ুষ মেলায় চিকিৎসার পাশাপাশি জিমনাস্টিক প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা সহ একাধিক প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ে।
সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে—এমনটাই আশাবাদী আয়োজকরা।

Post Views: 120

Continue Reading

Previous: প্রকাশ্যে ফাঁসি ১৯ বছরের কুস্তিগীর, ইরানে মানবাধিকার নিয়ে তীব্র বিতর্ক
Next: পাথিরানাকে না পেয়ে চাপে নাইটরা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.