Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইএসএলের ঘষিত নকআউট সূচি, কবে ফাইনাল জেনে নিন

আইএসএলের ঘষিত নকআউট সূচি, কবে ফাইনাল জেনে নিন

Online Desk মার্চ 15, 2025
isl-trophy-isl-media-feature-2024-09-3932b93af2eb8defb6b03f2e00ef76bf-1.jpg

স্পোর্টস ডেস্ক : আইএসএল-এর ২০২৪-২৫ প্লে-অফের সময়সূচী ঘোষণা করা হল।

নকআউট পর্ব শুরু হবে ২৯ ও ৩০শে মার্চ। এর পর ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই লেগের সেমি-ফাইনাল হবে। বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি হবে ১২ এপ্রিল, শনিবার।

মোহনবাগান সুপার জায়ান্ট টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জিতে ইতিহাস সৃষ্টি করেছে। তারা লিগের প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট-এর পাশাপাশি এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত করেছে।

প্লে-অফ ফরম্যাট:

তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকারী দল দু’টি সিঙ্গল লেগ নকআউট ম্যাচে মুখোমুখি হবে, যেখানে বিজয়ীরা সরাসরি সেমি-ফাইনালে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। সেমি-ফাইনাল দুটি হোম ও অ্যাওয়ে ফরম্যাটে হবে। দুই লেগ মিলিয়ে বিজয়ীরা ১২ এপ্রিল লিগ টেবলে ওপরে থাকা দলের মাঠে ফাইনাল খেলবে।

প্লে অফের ক্রীড়াসূচী নীচে দেওয়া হল,

২৯ মার্চ: নকআউট ১ – বেঙ্গালুরু এফসি (হোম) বনাম মুম্বই সিটি এফসি
৩০ মার্চ: নকআউট ২ – নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম) বনাম জামশেদপুর এফসি
২ এপ্রিল: সেমি-ফাইনাল ১ (প্রথম লেগ) – নকআউট ১-এর বিজয়ী (হোম) বনাম এফসি গোয়া
৩ এপ্রিল: সেমি-ফাইনাল ২ (প্রথম লেগ) – নকআউট ২-এর বিজয়ী (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
৬ এপ্রিল: সেমি-ফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – এফসি গোয়া (হোম) বনাম নকআউট ১-এর বিজয়ী
৭ই এপ্রিল: সেমি-ফাইনাল ২ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম নকআউট ২-এর বিজয়ী
১২ এপ্রিল: ফাইনাল – সেমি-ফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল ২-এর বিজয়ী

Post Views: 70

Continue Reading

Previous: চ্যাঙদোলা বনাম ঠুসে দেওয়া
Next: ২৫ জেলা সভাপতির নাম ঘোষণা বিজেপির। চলতি মাসেই নতুন রাজ্য সভাপতি?

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.