Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হ্যান্ডসেক বিতর্কর মাঝেই প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত -পাক

হ্যান্ডসেক বিতর্কর মাঝেই প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত -পাক

Online Desk সেপ্টেম্বর 28, 2025
India_vs_Pak_1758870781940_1758870782167.jpg

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে প্রথম বার মুখোমুখি ভারত ও পাকিস্তান। ফাইনালে জিততে মরিয়া দুই দলই। ট্রফি ফটো সেশনে পাকিস্তানকে এড়িয়ে চলল ভারত। পাকিস্তান ক্রিকেট দলের বোলিং পরামর্শদাতা ছিলেন প্রোটিয়া অলরাউন্ডার মর্নি মরকেল। খুব বেশিদিনের জন্য নয়। তবে শাহিনশাহ আফ্রিদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই শাহিনের অবস্থা দেখেছিলেন ভারতের বিরুদ্ধে ম্যাচে। বরং বলা ভালো অভিষেক শর্মার বিরুদ্ধে শাহিনের পারফরম্যান্স ছিল দেখার মতো। একের পর এক চোখ ধাঁধানো শট অভিষেকের। বল গ্যালারিতে। ভারতীয় শিবিরের জন্য উচ্ছ্বাসের মুহূর্ত। পাকিস্তানের জন্য হতাশার। গ্রুপ পর্ব এবং সুপার ফোর, শাহিনের বিরুদ্ধে দাপট বজায় ছিল অভিষেকের। মর্নি মরকেল ফাইনালেও এই দ্বৈরথের জন্য মুখিয়ে রয়েছেন।মরকেল বলছেন, ‘শাহিন আক্রমণাত্মক বোলার। শুরু থেকেই উইকেট নেওয়ার চেষ্টা করবে। অভিষেকও পিছিয়ে যাওয়ার ছেলে নয়। আমার এখনও অবধি যা মনে হয়েছে, এই দু-জন যখনই মুখোমুখি হবে ক্রিকেটপ্রেমী হিসেবে আমরা সিট ছেড়ে উঠতে পারব না। এটাই ক্রিকেটের মজা।’ ফাইনালের বল গড়ানোর আগে পাক অধিনায়ক সলমন আলি আঘা বললেন, ”২০০৭ সাল থেকে আমি অনূর্ধ্ব ১৬ ক্রিকেট খেলছি। আমি কখনও দেখিনি খেলার মধ্যে দুটো দল হ্যান্ডশেক করছে না। ভারত-পাক সম্পর্ক যখন খুব খারাপ ছিল, তখনও আমরা হ্যান্ডশেক করেছি।”

এশিয়া কাপ ফাইনালের আগে আবারও বিতর্ক। এবার পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে ফটোশুটে অংশই নিলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কেন পাক অধিনায়কের সঙ্গে ফটো তুললেন না সূর্য? এই প্রশ্ন করাতে কূটনৈতিক উত্তর দিলেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বললেন, ”ওরা যা খুশি তাই করতে পারে। আমরা প্রোটোকল অনুসরণ করব। বাকিটা ওদের উপরে নির্ভর করছে। ওরা যদি আসতে চায়, তাহলে আসবে। নইলে আমাদের কিছু করার নেই।এছাড়া তিনি । বলেছেন, ‘ইনশাল্লাহ, আপনারা কাল আমাদের জিততে দেখবেন। আমাদের লক্ষ্য নিজেদের সেরা ক্রিকেটটা খেলা। আমি নিশ্চিত আমরা যদি সেরা ক্রিকেট খেলি ও ৪০ ওভার ধরে নিজেদের পরিকল্পনাগুলো সফলভাবে প্রয়োগ করি, আমরাই জিতব। বিশ্বের যে কোনও দলকে হারাব। সেটাই করার চেষ্টা করব।’
পাক অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা এখানে এসেছি ভাল ক্রিকেট খেলতে। আমরা ভাল ক্রিকেট খেলব ও দেশে যাব। আমাদের লক্ষ্য হল এশিয়া কাপ জেতা। সে জন্যই মাঠে আসব আগামীকাল।’

Post Views: 131

Continue Reading

Previous: নিরাপত্তার অভাব দেখিয়ে ইরানে এএফসিতে নেই মোহনবাগান
Next: পহেলগাঁও প্রসঙ্গ তুলে রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে আক্রমণ জয়শঙ্করের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.