Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাংলাকে জিতিয়ে কি নির্বাচকদের প্রমাণ করতে পারলেন শামি

বাংলাকে জিতিয়ে কি নির্বাচকদের প্রমাণ করতে পারলেন শামি

Online Desk অক্টোবর 19, 2025
jk mh

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে দুরন্ত মহম্মদ শামি ! দাপটের সঙ্গে জয় বাংলার। সৌরভ জমানায় ঘরের মাঠে জয় দিয়েই রঞ্জি অভিযান শুরু করল লক্ষ্মীরতম শুক্লার বাংলা দল। ইডেনে ৮ উইকেটে উত্তরাখণ্ডের বিরুদ্ধে জয় পেল অভিমন্যু ঈশ্বরণরা। দু’ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন জাতীয় দলে ব্রাত্য থাকা মহম্মদ শামি। যার মধ্যে প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে চারটি। চারদিনের ম্যাচে বাংলা দল টসে জিতে প্রথম ব্যাট করতে পাঠায় উত্তরাখণ্ডকে। তাতে প্রথম ইনিংসে তারা তোলে ২১৩ রান। জবাবে বাংলা প্রথম ইনিংসে করে ৩২৩ রান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সুদীপ চট্টোপাধ্যায়।সুদীপ চট্টোপাধ্যায় করেন ৯৮ রান। সুমন্ত গুপ্ত ৮২ করেন। উত্তরাখণ্ড দ্বিতীয় ইনিংসে তোলে ২৬৫ রান। তৃতীয় ইনিংসে ২৬৫ করে পাহাড়ি রাজ্যের দল। এবার চার উইকেট নেন শামি। ঈশান পান জোড়া উইকেট। চতুর্থ ইনিংসে বাংলাকে ১৫৬ রান তাড়া করে জিততো। আগের ইনিংসে গোল্ডেন ডাক করা অধিনায়ক ঈশ্বরন এবার দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন। ৮২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন তিনি। সুদীপ কুমার ঘরামি ৪৭ বলে ৪৬ করেন।

শনিবার বাকি আট উইকেট নিয়ে উত্তরাখণ্ড দুটো সেশন খেলে দিলে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু শামির দৌলতে তা হয়নি। শনিবার ১৯.৪ ওভারে বাকি আট উইকেট হারায় উত্তরাখণ্ড। অন্যদিকে ২ উইকেট হারিয়ে ২৯.৩ ওভারে সেই লক্ষ্যপূরণ করে বাংলা। উত্তরাখণ্ডকে হারিয়ে ৬ পয়েন্ট ঘরে তুলল বাংলা।

এই ম্যাচে ফোকাসে ছিল মহম্মদ শামির পারফরম্যান্স। তাতে যেন জাতীয় নির্বাচকদের মুখের ওপরই বল হাতে জবাব দিলেন এই ভারতীয় পেসার। এর আগেই জাতীয় দলে ডাক না পাওয়া নিয়ে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন নির্বাচকদের বিরুদ্ধে। রঞ্জিতে ২ ইনিংস মিলিয়ে ৪০ ওভারের বেশি বল করেন শামি। ২ ইনিংসেই প্রত্যেক স্পেলে ৩-৪ ওভার বল করেন। ম্যাচ শেষে সিএবি সভাপতি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মহ. শামির প্রসঙ্গে বলেন, শামি একজন অন্যতম সেরা বোলার। শামিকে বেশ ছন্দেই লেগেছে। যদিও ম্যাচের সেরা হওয়ার পর শামি নিজে মুখ খুলতে চাননি।

Post Views: 196

Continue Reading

Previous: অস্ট্রেলিয়াতে প্রথম পরীক্ষাতেই ব্যর্থ রোহিত,বিরাট,এটাই কি শেষ !
Next: কাতারে পাক আফগান শান্তি আলোচনা, অবশেষে সংঘর্ষ বিরতিতে রাজি দুই দেশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.