Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হাইকোর্টে ধাক্কা ডায়মন্ডহারবারের লিগ চ্যাম্পিয়ন হওয়ার মুখে ইস্টবেঙ্গল

হাইকোর্টে ধাক্কা ডায়মন্ডহারবারের লিগ চ্যাম্পিয়ন হওয়ার মুখে ইস্টবেঙ্গল

Online Desk সেপ্টেম্বর 20, 2025
East_Bengal_vs_Diamond_Harbour_1755704421414_1755704436314.jpg

স্পোর্টস ডেস্ক : হাইকোর্টে বড় ধাক্কা খেল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার এফ সি। গত বছর, কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হিসেবে যাতে আইএফএ ঘোষণা না করতে পারে, এই মর্মে আলিপুর আদালত থেকে ইনজাংশন পেয়েছিলো ডায়মন্ডহারবার। পরে আলিপুর আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা।
অবশেষে এদিন বিচারপতি হিরণ্ময় ভট্টাচাৰ্য আই এফ এ ‘র পক্ষে রায় দিয়েছেন। জেলা আদালত, ডায়মন্ডহারবার এফ সির আবেদনে যে ইনজাংশন দিয়েছিলেন তা বাতিল করে দিলেন হাই কোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচাৰ্য। শুধু বাতিল করাই নয়, জেলা আদালতের এই সিদ্ধান্তকে তীব্র ভাবে ভর্ৎসনা করে বিচারপতি ‘মিসকারেজ অফ জাস্টিস ‘ বলে মন্তব্য করেছেন।

এই রায়ের ফলে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার ব্যাপারে আই এফ এ এর আর কোনও বাঁধা থাকল না। যদিও আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন তারা হাতে কোর্টের রায় পেলে তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।প্রসঙ্গত গতবার ডায়মন্ড হারবার আইএফএকে অনুরোধ করে একটানা কলকাতা ফুটবল লিগ, আই লিগ টু এবং রিলায়েন্স ফাউন্ডেশন লিগ খেলতে হচ্ছে তাঁদের। ফুটবলারদের ফিটনেসের কথা ভেবে ম্যাচ পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু সূচি বদলায়নি আইএফএ। নিজেদের অবস্থানে অনড় থাকে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টুর্নামেন্টের নির্ধারণ ম্যাচে দল নামায়নি ডায়মন্ড হারবার। নিয়ম অনুযায়ী মাঠে নেমে ৩০ মিনিট অপেক্ষা করে ইস্টবেঙ্গল দল। তারপর ম্যাচ পরিত্যক্ত করা হয়। ভবানীপুর আগেই ওয়াকওভার দেওয়ায় ৪৭ পয়েন্টে শেষ করে ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আইএফএ। এর বিরুদ্ধে আদালতে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। তবে লাভের লাভ কিছুই হল না। এদিকে আগামী শনিবার কলকাতা লিগে ঘরের মাঠে ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ আছে ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে জিতলেই লিগ চ্যাম্পিয়ন হবে টিম লাল হলুদ।

Post Views: 73

Continue Reading

Previous: দেশের জলসমস্যা মেটাতে পাকিস্তানের দিক থেকে ঘোরানো হবে ড্যামের মুখ
Next: ওমানকে হারিয়ে এবারে পাকিস্তান ম্যাচে ফোকাস সূর্যকুমারের

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.