Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ওমানকে হারিয়ে এবারে পাকিস্তান ম্যাচে ফোকাস সূর্যকুমারের

ওমানকে হারিয়ে এবারে পাকিস্তান ম্যাচে ফোকাস সূর্যকুমারের

Online Desk সেপ্টেম্বর 20, 2025
thumb_61459-1.jpg

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়ে অপরাজিত থেকে সুপার ফোরে পৌঁছে গেল ভারত। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে জয় নিশ্চিত করার পরও সংবাদ শিরোনামে উঠে এল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বক্তব্য। পাকিস্তান ম্যাচ নিয়ে সরাসরি প্রশ্ন করা হলেও তিনি একবারের জন্যও প্রতিবেশী দেশের নাম উচ্চারণ করলেন না। গ্রুপ ‘এ’-তে সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান এবং ওমানকে হারিয়ে শীর্ষে শেষ করেছে টিম ইন্ডিয়া। রবিবার দুবাইয়ে সুপার ফোরে আবার মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশনে সূর্যকে যখন জিজ্ঞাসা করা হয়, পাকিস্তানের বিরুদ্ধে বড় লড়াইয়ের জন্য দল কতটা প্রস্তুত, তিনি উত্তর দেন, ‘অল সেট ফর সুপার ফোরস।’

অধিনায়ক স্কাই মজার ছলে আরও জানান, তিনি এই ম্যাচে নিজেকে ১১ নম্বরে নামিয়েছিলেন। যার একমাত্র কারণই ছিল যাতে দলে সবাই ব্যাটিংয়ের সুযোগ পান। পাশাপাশি ওমানের লড়াইয়ের প্রশংসা করে সূর্য বলেন, ‘ওমান অবিশ্বাস্য ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। ওদের কোচ সুলু স্যারের কারণে ওরা যে লড়াই করবে জানতাম। দারুণ উপভোগ করেছি। অর্শদীপ-হর্ষিতদের হঠাৎ নামতে হয়েছে, ভীষণ গরম ছিল। হার্দিককে আবার খেলা থেকে দূরে রাখা যায় না, ব্যাট-বল, সব জায়গায় ছাপ ফেলল।’ জয়ের পর ভারতীয় শিবিরে ছিল খুশির আবহ। সূর্যকুমারকে ওমানের ক্রিকেটারদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়, হার্দিক পান্ডিয়াও কয়েকজনকে আলিঙ্গন করেন। অথচ এর ঠিক আগের ম্যাচে পাকিস্তান দলকে সম্পূর্ণ এড়িয়ে চলেছিলেন ভারতীয়রা।

সূর্যকুমার প্রকাশ্যে সলমন আঘার সঙ্গে হাত মেলাননি, যা ঘিরে ইতিমধ্যেই ‘হ্যান্ডশেক কাণ্ড’ নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। পিসিবি এই ঘটনায় অভিযোগ দায়ের করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি জানিয়েছিল। তবে আইসিসি তাদের অনুরোধ কার্যত উপেক্ষা করেছে। পাকিস্তান বোর্ড এমনকি টুর্নামেন্ট বয়কটের হুমকিও দেয়। সব মিলিয়ে রবিবার দুবাইয়ে ভারত–পাকিস্তান সুপার ফোর দ্বৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে ভারত। তবে যতটা অনায়াসে জেতার কথা ছিল, সেটা হয়নি। বল হাতে লড়াই করার পর, ব্যাট করতে নেমে চমক দেয় ওমান।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তোলে ভারত। মনে হয়েছিল, আবু ধাবির মন্থর উইকেটে এই রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ওমানের ইনিংস। কিন্তু রীতিমত লড়াই করে। এদিন ছিলেন না যশপ্রীত বুমরা। বাকি ভারতীয় বোলারদের তেমন তোয়াক্কা করেনি প্রতিপক্ষের অনামী ক্রিকেটাররা। নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রানে শেষ করে ওমান। রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৫৬ রান যোগ করে ওমান। ৩২ রানে আউট হন অধিনায়ক যতীন্দর সিং। দ্বিতীয় উইকেটে ৯৩ রান যোগ করে আমির কালিম এবং হাম্মাদ মির্জা জুটি।

Post Views: 110

Continue Reading

Previous: হাইকোর্টে ধাক্কা ডায়মন্ডহারবারের লিগ চ্যাম্পিয়ন হওয়ার মুখে ইস্টবেঙ্গল
Next: কেরলে মগজখেকো অ্যামিবার প্রকোপ বৃদ্ধি, স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশ কলকাতা পুরসভার

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.