Skip to content
অক্টোবর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • নিউজিল্যান্ড সিরিজেও নেই সামি

নিউজিল্যান্ড সিরিজেও নেই সামি

Online Desk অক্টোবর 17, 2026
WhatsApp-Image-2026-10-17-at-12.58.12.jpeg

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। এক বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন বাংলার পেসার আকাশ দীপ। তবে প্রত্যাশা থাকলেও দলে জায়গা হল না অভিজ্ঞ মহম্মদ সামির। ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার চার দিন পরই শুরু হবে লাল বলের সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের দলও ঘোষণা করেছে বিসিসিআই। দলে আছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রথম তিন ম্যাচে অধিনায়কত্ব করবেন শুভমন গিল। শেষ দুই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। শেষ দুই ওয়ানডেতে থাকবেন না শুভমন গিল, কেএল রাহুল এবং প্রসিদ্ধ কৃষ্ণ। নিউজিল্যান্ড সফরে ফিরলেন আকাশ দীপ। ঘরোয়া ক্রিকেটে অবশ্য দুর্দান্ত ছন্দে রয়েছেন সামি। গত সপ্তাহে কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে বাংলার রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেন। সেই পারফরম্যান্সের পরও জাতীয় দলে ফেরার দরজা খুলল না বাংলার পেসারের। ম্যাচের পর নিজের ফিটনেস নিয়ে সমালোচকদের জবাবও দিয়েছিলেন সামি। আগরকরের আমলে ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় জাতীয় দলে নিয়মিত সুযোগ পাননি।

Continue Reading

Previous: আর্থিক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ! জেলমুক্তি সময়ের অপেক্ষা?
Next: দিল্লিতে পথচারীদের পরিকাঠামো নিয়ে সরকারকে তোপ সুপ্রিম কোর্টের, ব্যবস্থা না হলে অবস্থানে বসার হুঁশিয়ারি!

সম্পর্কিত গল্প

accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
noida-suicide.webp

নয়ডায় পরিবারের মৃত্যুতে নয়া মোড়, সম্পত্তির বিবাদে নুডলসে বিষ মেশায় বাবা!

Online Desk অক্টোবর 18, 2026
death-f.jpg

আসানসোলে বিদ্যুৎকেন্দ্রে নির্মীয়মাণ চিমনি ধসে পড়ে মৃত্যু ৪ জনের

Online Desk অক্টোবর 18, 2026

You may have missed

IMG-20261018-WA0005.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 18, 2026
WhatsApp-Image-2026-10-18-at-15.48.41.jpeg

ই-কমার্স কিংবা অনলাইনের দাপটে মার খাচ্ছে মেট্রো শহরগুলির ব্যবসায়ীরা, স্বহস্তে বাজার না করে খাঁটি, ভেজাল চেনার সুযোগ হারাচ্ছে গ্রাহকরা

Online Desk অক্টোবর 18, 2026
accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.