Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কেরলে মগজখেকো অ্যামিবার প্রকোপ বৃদ্ধি, স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশ কলকাতা পুরসভার

কেরলে মগজখেকো অ্যামিবার প্রকোপ বৃদ্ধি, স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশ কলকাতা পুরসভার

Online Desk সেপ্টেম্বর 20, 2025
amoeba.jpg

ওঙ্কার ডেস্ক: মগজখেকো অ্যামিবার প্রকোপে কেরলে ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৪০০ জন অ্যামিবার দ্বারা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আগাম সতর্ক কলকাতা পুরসভা। এই ধরণের কোনও রোগী এলে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিল কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র-পরিষদ অতীন ঘোষ শুক্রবার বলেন, ‘কেরলের পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। অ্যামিবার প্রকোপের খবর পাওয়ার পর থেকেই আমরা সতর্ক হয়েছি। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে—এরকম কোনও রোগী এলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। গুরুতর হলে সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে রেফার করতে হবে।’ প্রসঙ্গত, অ্যামিবার এই প্রকোপ যেহেতু জলবাহিত, তাই কলকাতা পুরসভা এলাকায় থাকা সমস্ত সুইমিং পুলের জল নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। জলে খারাপ কোনও ব্যাকটেরিয়া রয়েছে কিনা তা দেখা হচ্ছে। একাধিক ক্লাব ও সুইমিং পুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে পুরসভা। সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডেপুটি মেয়র। পাশাপাশি আবাসিকদের নিয়মিত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি। দু’ থেকে তিন মাস অন্তর ট্যাঙ্ক পরিষ্কার করার আর্জি জানিয়েছেন অতীন ঘোষ।

চিকিৎসকরা বলছেন, মগজখেকো অ্যামিবা মূলত নাক দিয়ে প্রবেশ করে। ঢুকে সোজা মস্তিষ্ক অবধি পৌঁছে যায়। এই সংক্রমণের মোকাবিলা করার জন্য বিশ্বে এমন কোনও গাইডলাইন নেই।

Post Views: 171

Continue Reading

Previous: ওমানকে হারিয়ে এবারে পাকিস্তান ম্যাচে ফোকাস সূর্যকুমারের
Next: পুজোর সময় চালু হতে চলেছে তিনটি নতুন টয় ট্রেন; আগ্রহী পাহাড়প্রেমীরা

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.