Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-52.webp

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু পশ্চিম বর্ধমানের কাঁকসার যুবকের। মৃতের নাম বিশ্ব দে, বয়স ২১। বাড়ি কাঁকসার বিরুডিহা ক্যানেলপাড় এলাকায়। মুম্বইয়ে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে খবর পৌঁছতেই শোকের ছায়া পরিবারে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন।

পরিবার সূত্রে খবর, মহালয়ার ৭ দিন মালদার এক ঠিকাদারের মাধ্যমে ওয়েল্ডিংয়ের কাজে মুম্বই গিয়েছিলেন বিশ্ব। মাঝে কয়েকদিন তাঁর সঙ্গে পরিবারের নিয়মিত যোগাযোগ হলেও বিগত ৪-৫ দিন ধরে আর তাঁর সঙ্গে ফোনে কথা বলা যায়নি। স্বাভাবিকভাবেই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এমতাবস্থায় গত ২৫ তারিখ মুম্বই পুলিশ ফোন করে পরিবারকে যুবকের মৃত্যুর খবর দেয়। জানানো হয়, ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দেহ।

এরপরই পরিবার ওই ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। অভিযোগ, প্রথমে কোনও স্পষ্ট জবাব দেননি তিনি, পরে ফোন ধরা বন্ধ করে দেন। ঠিকাদারের এই আচরণেই সন্দেহ আরও বাড়ে বলে দাবি পরিবারের। তাঁদের বক্তব্য, বিশ্ব কোনওভাবেই আত্মহত্যা করতে পারেন না। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এই ঘটনায় কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

এদিকে অত্যন্ত দরিদ্র পরিবারের কাছে এখন বড় চিন্তা ছেলের দেহ ফিরিয়ে আনা। কীভাবে মরদেহ বাড়িতে আনা হবে, তা নিয়ে দিশেহারা পরিবার। প্রশাসন ও স্থানীয় বিধায়কের কাছে আবেদন জানানো হয়েছে। বিষয়টি জানার পর দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, মৃতদেহ দ্রুত বাড়িতে ফেরানোর ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

Continue Reading

Previous: আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Next: ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-50.webp

তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-52.webp

মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-50.webp

তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.