Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • প্রতীক্ষার অবসান ! মুখ্যমন্ত্রীর হাত ধরে কলকাতায় হকি অ্যাস্ট্রো টার্ফ

প্রতীক্ষার অবসান ! মুখ্যমন্ত্রীর হাত ধরে কলকাতায় হকি অ্যাস্ট্রো টার্ফ

Online Desk নভেম্বর 7, 2025
Hockey-2.jpg

স্পোর্টস ডেস্ক : কলকাতায় অ্যাস্ট্রো টার্ফ না থাকায় গত কয়েক দশকে এই রাজ্যের হকি প্রায় তলানিতে চলে গিয়েছিল। অবশেষে লেসলি ক্লডিয়াস, কেশব দত্ত, গুরবক্স সিংদের শহরে ফের হকির সুদিন ফিরছে। ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হল বাংলায়। বৃহস্পতিবার তা উদ্বোধন করেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মাঝেই উদ্বোধন হল এটির।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের অ্যাস্ট্রোটার্ফে সজ্জিত। এই স্টেডিয়ামে রয়েছে অস্ট্রেলিয়ার আদলে তৈরি উন্নতমানের গ্যালারি এবং ২২ হাজার দর্শকাসনের সুবিশাল ব্যবস্থা। এখানে রয়েছে ওয়ার্মআপ জোন, দু’টি সুসজ্জিত ড্রেসিংরুম, একটি ভিভিআইপি বক্স, দু’টি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, আম্পায়ার ও ভিডিয়ো আম্পায়ার রুম, ডোপ টেস্টিং এবং মেডিক্যাল রুম, সম্প্রচার এবং ভিডিয়ো বিশ্লেষকের জন্য আলাদা রুম, ভেন্যু পরিচালনা কেন্দ্র এবং প্রেস কর্নার।

যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম চত্বরে রয়েছে জোড়া ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড। তারই উল্টোদিকে গড়ে তোলা হল হকি বেঙ্গলের নিজস্ব অ্যাস্ট্র্যোটার্ফ স্টেডিয়াম। এই স্টেডিয়াম আগামী দিনে হয়ে উঠতে চলেছে বাংলার হকি ক্রীড়া পরিকাঠামোর প্রাণকেন্দ্র। ২০২১ সালে এই আক্ষেপ ঘোচানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। সে বছরই ঘোষণা করা হয়, যুবভারতী ক্রীড়াঙ্গনের এক নম্বর গেট সংলগ্ন মাঠে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম তৈরি হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশের মডেলকে অনুসরণ করে এই স্টেডিয়াম তৈরি হবে।”

শুক্রবার দুপুর ১.৩০টায় সাংবাদিকদের নিয়ে নবনির্মিত এই স্টেডিয়াম পরিদর্শন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শহরের বুকে এমন স্টেডিয়ামের ফলে আগামীদিনে হকির হারানো জৌলস বলে আশাবাদী ক্রীড়া প্রেমীরা। নতুন অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়ামকে ইতিমধ্যে ‘ক্যাটাগরি ২’ সার্টিফিকেট দিয়েছে ফেডারেশন, যার অর্থ, জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত সব সব ধরনের হকি টুর্নামেন্ট আয়োজন করতেই এখন প্রস্তুত বাংলা।

Continue Reading

Previous: আগামী বছরে ভারত সফরের ইঙ্গিত ট্রাম্পের; নয়া দিল্লির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে তৎপর ওয়াশংটনও
Next: বাংলার আবেগ বিজেপি বঝে না; কেন্দ্রীয় বিজেপি সরকারের উপর ক্ষোভে দাবি অভিজিৎ গাঙ্গুলির

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.