Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সন্তোষ জয়ী বাংলা দলের সদস্য সুপ্রিয়, অভাবের মধ্যেও স্বপ্ন দেখে ভারতের হয়ে খেলার

সন্তোষ জয়ী বাংলা দলের সদস্য সুপ্রিয়, অভাবের মধ্যেও স্বপ্ন দেখে ভারতের হয়ে খেলার

Online Desk জানুয়ারি 8, 2025
WhatsApp-Image-2025-01-08-at-7.28.16-PM-1.jpeg

সুনন্দা দত্ত, হুগলিঃ ছোটোবেলা থেকেই ফুটবলের প্রতি অদ্যম ভালোবাসা ছিল হুগলির বন্দিপুরের সুপ্রিয় পণ্ডিতের। পরিবারের সাহায্য না পেলেও খেলা ছাড়েনি সুপ্রিয়। ২০২৪ সালে ৩৩ বারের জন্য কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলার ফুটবল দল। বর্তমানে ডায়মন্ড হারবার ফুটবল দলের সদস্য সুপ্রিয়। তাঁর এই জয়ে চোখে জল পরিবারের সদস্যদের। সুপ্রিয়র বাবা কাশীনাথ পন্ডিত বলেন, আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, সংসার চালাতে পারতাম না। ছেলের জন্য একটা বুট কেনার পয়সাও ছিল না। এই অবস্থা থেকেই আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমার ছেলে।
এই প্রসঙ্গে সুপ্রিয়র মা বলেন ওর চলার পথ মসৃণ ছিল না। খেলার প্রতি ভালবাসা,অদম্য জেদ ও লক্ষ্যে স্থির থেকে আজ এই জায়গায় পৌঁছেছে সে। ছোট থেকে সে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের খেলা দেখত। প্রথম ক্লাস সিক্সে পড়াকালীন ফুটবলের প্রতি ভালোবাসা জন্মায় তার। কোচ সুবিমল সিনহার হাত ধরে প্রথমে মানকুন্ডু ও বর্তমানে বৈদ্যবাটি কৃষ্টিচক্রের মাঠে প্র্যাকটিস করে সুপ্রিয়। রেনবো, ভবানীপুর, পিয়ারলেস দল হয়ে বাংলার হয়ে খেলার সুযোগ পায় সুপ্রিয় ।
এই জয় নিয়ে সুপ্রিয় জানায়, ছোট থেকে কষ্ট করে বাবা মা মানুষ করেছে আমাকে। এবারে সন্তোষ ট্রফিতে খুব কঠিন টিম ছিল আমাদের গ্রুপে। কাশ্মীর, রাজস্থান, তেলেঙ্গানার মত কঠিন দল অংশগ্রহণ করেছিল খেলায়। সেমিফাইনালেও লড়াই ছিল কঠিন। ১০০ শতাংশ দিয়ে লড়াই চালিয়ে গেছি। কিন্তু গোল করতে পারিনি এটা আমার কাছে একটা আক্ষেপ। তবে আগামী দিনে ইন্ডিয়া টিমে খেলার স্বপ্ন দেখি।

Post Views: 86

Continue Reading

Previous: গণধর্ষণের পর আত্মঘাতী হয়েছিলেন এক মহিলা,সেই মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করলো আদালত
Next: ২৬ তম বিবাহবার্ষিকীতে বন্ধুদের সঙ্গে দেদার স্ফুর্তির পর আত্মঘাতী প্রৌঢ় দম্পতি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.