Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথে এগিয়ে ভারতই, যদিও ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান

রবিবার ভারত-পাকিস্তান দ্বৈরথে এগিয়ে ভারতই, যদিও ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান

Online Desk ফেব্রুয়ারি 22, 2025
untitled design (8)

ওঙ্কার স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে উত্তেজক ম্যাচ হচ্ছে রবিবার। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। এক দিনের ক্রিকেটে এক সময় ভারতের উপর ছড়ি ঘোরাত পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে সেই দাপট অনেকটাই খর্ব হয়েছে। পরিসংখ্যান বলছে, শেষ ছ’টি এক দিনের ম্যাচের পাঁচটিই জিতেছে ভারত। একটির ফলাফল হয়নি। ভারতের বিরুদ্ধে এই ফরম্যাটে পাকিস্তানের শেষ জয় ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তা ছাড়া, এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হেরে আরও চাপে রয়েছে পাকিস্তান।

নিউজিল্যান্ড ম্যাচ হারায় ভারত ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান। যদিও দলের পেসার হারিস রাউফ বলছেন,’এর আগে আমরা দুবাইয়ে দু’বার ভারতীয় দলকে হারিয়েছি। তাই এখানকার পরিবেশ এবং পরিস্থিতি আমরা ভালভাবে জানি। আমাদের গেমপ্ল্যান সেদিনের পরিস্থিতি এবং পিচের ওপর নির্ভর করবে।সাইম আইয়ুবের পর ফকর জামানের ছিটকে যাওয়া অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের জন্য বড় সেটব্যাক। তবে দলে এমন প্লেয়ারও আছে যারা আমাদের পরবর্তী পর্যায় নিয়ে যেতে পারবে।

কিন্ত এই মুহূর্তে ভারতীয় একদিবসীয় দল যেভাবে খেলছে সেখানে প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থক সকলেই মনে করছে এই ম্যাচের ফেভারিট ভারতই। শুভমন গিল রয়েছেন স্বপ্নের ফর্মে। ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরির পর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম ম্যাচে ভালো খেলেছেন রোহিত রাহুলরা। অন্যদিকে, শামি ফিরে এসেই পাঁচ উইকেট নিয়েছেন, তাকে যোগ্য সঙ্গ দিয়েছে তরুণ প্রতিভা হর্ষিত রানা। শুধুমাত্র এখনও ফর্ম নিয়ে লড়াই করে চলেছেন বিরাট কোহলি। তার ফর্ম নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া বলেন,’বিরাট এমন একটা মান তৈরি করে ফেলেছে, সবাই চাইছে প্রত্যেক ম্যাচে বিরাট কোহলি শতরান করুক। যা সম্ভব নয়। ও অসাধারণ প্লেয়ার। অস্ট্রেলিয়ায় পরপর একইভাবে আউট হয়েছে। যা ওর মতো গ্রেট প্লেয়ারের থেকে অপ্রত্যাশিত। বড় প্লেয়াররা দ্রুত ভুল শুধরে নেয়। তবে ও যে আমাদের মতোই একজন মানুষ, সেটা প্রমাণিত। অফস্ট্যাম্পের বাইরে শট মারার প্রবণতা বদলাতে হবে। আরও মনোযোগী হতে হবে। আরও ফোকাস করতে হবে। বর্তমানে এটারই অভাব রয়েছে।’

তবে বিরাট যদি নিজের ছন্দ ফিরিয়ে আনতে পারে  তাহলে এই ভারতকে রোখা সমস্ত দলের কাছেই কঠিন হয়ে দাঁড়াবে।

Post Views: 230

Continue Reading

Previous: ‘ছাবা’র প্রশংসা তালিকায় এবার নরেন্দ্র মোদী, কি বললেন ‘ছাবা’ টিমকে?
Next: হাওড়ায় ফের শুট আউট,গুরুতর আহত প্রোমোটার রাজেশ সিং

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.