Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মোহনবাগানকে যুবভারতীতে হারাতে মরিয়া বেঙ্গালুরু

মোহনবাগানকে যুবভারতীতে হারাতে মরিয়া বেঙ্গালুরু

Online Desk এপ্রিল 12, 2025
মোহনবাগানকে যুবভারতীতে হারাতে মরিয়া বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক : তাঁর দল যে আইএসএল কাপ জেতার জন্য তৈরি, তা স্পষ্ট জানিয়ে দিলেন বেঙ্গালুরু এফসি-র কোচ জেরার্ড জারাগোজা। শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেতাবী লড়াইয়ের আগে বেঙ্গালুরু এফসি-র প্রধান কোচ জানিয়ে দেন, ফের এই ট্রফি জেতাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

শুক্রবার কলকাতায় প্রাক ফাইনাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা ফাইনালের জন্য প্রস্তুত। ছেলেরা দারুণ উদ্দীপ্ত এবং আত্মবিশ্বাসী। যখন কোনও দল ফাইনালে ওঠে, তখন আলাদা করে সেই দলের ফুটবলারদের অনুপ্রেরণার দরকার হয় না। আমি সত্যিই এই ট্রফিটা আবার জিততে চাই”।

২০১৯-এ কার্লস কুয়াদ্রাতের অধীনে বেঙ্গালুরু এফসি যখন আইএসএল শিরোপা জিতেছিল, তখন জারাগোজা ছিলেন তাঁর সহকারী কোচ। এ বার তিনি সেই দলেরই হেড কোচ এবং ফের কাপ জয়ের সামনে দাঁড়িয়ে আছেন। এই নিয়ে তিনি বলেন, “২০১৯-এ বেঙ্গালুরু যখন ট্রফি জিতেছিল। আমি তখন দলের সহকারী কোচ ছিলাম। এ বার হেড কোচ হিসেবে ফের কাপ জেতার সুযোগ। এ বার আমি এই সুযোগ ছাড়তে চাই না”।

শনিবার ফাইনালে যে একটি ভাল ফুটবল ম্যাচ দেখতে চান, তা জানিয়ে সুনীল ছেত্রীদের কোচ বলেন, “আমি কাল একটা ভাল ফাইনাল দেখতে চাই। সত্যিকারের ভাল ফুটবল দেখতে চাই। আমরা যদি কাল একাধিক গোল করতে পারি এবং আমাদের প্রতিপক্ষও যদি তা পারে, তা হলে সত্যিই একটা ভাল ফুটবল ম্যাচ হবে। আমরা যদি ওদের চেয়ে এক গোলও বেশি করি। ধরুন যদি ৫-৪-এ জিতি, তা হলে সেটা ১-০-র চেয়ে তো ভাল”।

গত মরশুমে লিগ টেবলে দশ নম্বরে থেকে শেষ করার পর এ বার তারা যে ভাবে ঘুরে দাঁড়ায়, তার প্রশংসা করেছে সবাই। সেই দুঃসময় কাটিয়ে ওঠার লড়াই প্রসঙ্গ টেনে জারাগোজা বলেন, “গত মরশুমে এই ১১ এপ্রিলই আমরা ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলেছিলাম এবং ওরা আমাদের ৪-০-য় হারিয়েছিল। সেই হারের ফলে আমরা সে বার লিগ তালিকায় দশ নম্বরে থেকে শেষ করেছিলাম। ঠিক এক বছর পরে আমরা ফাইনাল খেলছি। এটাই বেঙ্গালুরু এফসি এবং আমাদের দলের চরিত্র এ রকমই”।

বেঙ্গালুরু এফসি-র সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক নিয়ে এ দিন স্প্যানিশ কোচ বলেন, “এই দলটাকে আমি খুবই ভালবাসি। যখন বেঙ্গালুরু এফসি ছেড়ে চলে গিয়েছিলাম, তখন আমি এই ক্লাবে হেড কোচ হিসেবে ফিরে আসতে চেয়েছিলাম এবং এই ক্লাবকে ট্রফি জেতাতে চেয়েছিলাম এবং আজ সেই জায়গাতেই চলে এসেছি আমরা। সে জন্য অবশ্যই এই খেতাব জিততে চাই আমি”।

সমর্থকদের প্রশংসায় পঞ্চমুখ কোচ তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের সমর্থকেরা গুয়াহাটি ও জামশেদপুরের ম্যাচেও আমাদের সঙ্গে ছিল। ওরাই আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। কাল একটা ভাল ফুটবল ওদের প্রাপ্য এবং আমরাও চাই আরও বেশি গোল করে ওদের সেই আনন্দ দিতে”।

তাঁর দলের সেরা তারকা সুনীল ছেত্রীকে নিয়ে প্রশ্নে জারাগোজা বলেন, “এই বয়সে সুনীল ছেত্রী কেমন খেলছে তা তো দেখতেই পাচ্ছেন সবাই। ১৪টা গোল, আর কী কী সব গোল করেছে ও! আমার তো মনে হয়, ওরই এ মরশুমের সেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া উচিত”।

Post Views: 126

Continue Reading

Previous: ইতিহাস বদলানোর টার্গেট নিয়ে শনিবার আইএসএল ফাইনালে মোহনবাগান
Next: নাগপুরে অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, মৃত্যু ৫ জনের

সম্পর্কিত গল্প

2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026
1-দেজান-দ্রাজিচ.jpg

বুধবারই শহরে পা রখছেন ড্রাজিচ. অ্যালেক্স আসছেন আজ রবিবার

Online Desk জুলাই 19, 2026
messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.