Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলল আইসিসি

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলল আইসিসি

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
icc.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রবিবার পাকিস্তানের তরফে জানানো হয়েছে, তারা প্রতিযোগিতায় অংশ নেবে কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে হতে চলা ম্যাচটি খেলবে না। এই বিষয়ে এবার নীরবতা ভাঙল আন্তর্জকাতিক ক্রিকেট কাউন্সিল।

এক বিবৃতিতে আইসিসি-র তরফে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী ক্রিকেটের অখণ্ডতাকে ক্ষুণ্ন করবে। শুধু তাই খেলাধুলার উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইসিসি এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর কাছ থেকে এই সিদ্ধান্ত সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বার্তা পায়নি। পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬ সালের আইসিসির পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলকে বেছে বেছে অংশগ্রহণের যে নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার, সেই সিদ্ধান্ত সম্পর্কে আইসিসি অবগত।’ আরও বলা হয়েছে, ‘যদিও আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগের অপেক্ষায় রয়েছে, বেছে বেছে অংশগ্রহণের এই অবস্থান বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্টের মৌলিক ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেখানে আশা করা হচ্ছে সমস্ত যোগ্য দল ইভেন্টের সময়সূচী অনুসারে সমান শর্তে প্রতিযোগিতায় অংশ নেবে।’

উল্লেখ্য, ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র-এর সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় হবে বলে নির্ধারিত হয়ে রয়েছে। পাকিস্তানের ক্রিকেট টিম তাদের ম্যাচ শুরু করবে ৭ ফেব্রুয়ারি থেকে, টুর্নামেন্টের প্রথম দিন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে পাকিস্তান, এরপর ১০ ফেব্রুয়ারি যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে।

Continue Reading

Previous: বালুচিস্তান অশান্তির নেপথ্যে ভারতের ভূমিকা নিয়ে পাকিস্তানের সব দাবি খারিজ করল নয়া দিল্লি
Next: মোথাবাড়িতে তৃণমূলের হাত শক্ত করছেন কংগ্রেস কর্মীরা, নির্বাচনের আগে বড়সড় ভাঙন

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.