Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ২৭ বলে জিতে এশিয়া কাপ জয়ের যাত্রা শুরু ভারতের

২৭ বলে জিতে এশিয়া কাপ জয়ের যাত্রা শুরু ভারতের

Online Desk সেপ্টেম্বর 11, 2025
FB_IMG_1757529358504.jpg

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচ জিতে শুরু করল ভারত। সংযুক্ত আরব আমিরশাহি মাত্র গুটিয়ে গেল ৫৭ রানে। ভারত সেই রান তুলতে খরচ করল মাত্র ২৭ বল। ৯ উইকেটে ম্যাচ জিতল সূর্যকুমারের ভারত। সংযুক্ত আরব আমিরশাহির ইনিংসের অষ্টম ওভার যখন শেষ হয়, স্কোরবোর্ডে রান ছিল ২ উইকেটে ৪৭। সেখান থেকেই তাসের ঘরের মতোই যেন ভেঙে পড়ে ইউএই। দুবাইয়ে আর ১০ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারায় তারা। যা ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি২০তে সর্বনিম্ন। তিন সংস্করণ মিলিয়ে টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারার পর ভারতীয় অধিনায়ক টস জেতেন এশিয়া কাপের প্রথম ম্যাচে। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারে ১০ আর দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার কাছ থেকে ৬ রান নিয়ে ভালো শুরুই করেছিল আমিরশাহি। তবে সূর্যের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা বোঝা যায় তারপর থেকেই। আরব আমিরশাহির ব্যাটিংয়ে বড় ভাঙন ধরে নবম ওভারে। কুলদীপ যাদবের এই ওভারেতেই তারা হারায় ৩ উইকেট। এরপর শিবম দুবেও দ্রুত ৩ উইকেট তুলে নিলে মাত্র ১০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরশাহির ইনিংস। কুলদীপ ২.১ ওভারে ৭ রান দিয়ে নেন ৪ উইকেট, শিবম দুবের শিকার ২ ওভারে ৪ রানে ৩ উইকেট। বাকি একটি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। জবাবে রান তাড়া করতে নেমে বিশ্বের একনম্বর টি২০ ব্যাটার অভিষেক শর্মা ইনিংসের প্রথম বলেই হায়দার আলীকে ছক্কা মারেন। পরের বলে হয় চার। ১৬ বলের ইনিংসে ৩০ রান করে আউট যখন হয়েছেন, তখন জয়ের দোরগোড়ায় ভারত। ধীরেসুস্থেই পরের ওভারেই জয় এনে দেন শুভমন। এটা টি২০তে রান তাড়ায় ভারতের দ্রুততম জয়। আজ ৪.৩ ওভারে জেতার আগে ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে জয় এসেছিল ৬.৩ ওভারে। শেষপর্যন্ত অপরাজিত থেকে যান গিল (২০) ও সূর্য (৭)। চলতি মাসের ১৪ তারিখ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ। ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।

Post Views: 97

Continue Reading

Previous: সিএবির নতুন সভাপতি হচ্ছেন সৌরভ, বাকি পদগুলোয় কে কে?
Next: ‘ব্লক এভরিথিং’ দেশ জুড়ে বিক্ষোভের জেরে উত্তাল ফ্রান্স

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.