স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত ! মহিলাদের এশিয়া কাপে দুর্দান্ত জয় ভারতের ! পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে দিয়ে মাত্র ৫ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ম্যাচ জিতে নিল ভারতীয় মহিলা দল। আরও একবার দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া!
ম্যাচের শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর বলেন, “খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। গোটা দলের পারফরম্যান্সে আমি খুব খুশি। আমরা নির্মম ক্রিকেট খেলার কথা বলি। এই নির্মম ক্রিকেটটা খেলতে চেয়েছিলাম।বোলারেরা দুর্দান্ত। ওরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করেছে। খুব তাড়াতাড়ি পিচ বুঝে গিয়েছিলাম। আমার মতে, সেটাই জয়ের আসল কারণ। পিচ বুঝে সেই অনুযায়ী বল করেছি।খেলার মান ধরে রাখাটাই আসল। আমরা সেটাই করেছি। তিনটে ম্যাচেই দাপট দেখিয়েছি। আরও দুটো ম্যাচ বাকি। সেখানেও একই রকমের ক্রিকেট খেলতে চাই।”