Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা

Online Desk নভেম্বর 2, 2025
indw-saw-1761993203355_v.jpg

ওঙ্কার ডেস্ক: মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এই আনন্দের আবহেই ভক্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে টিকিট বিক্রি ঘিরে। নাভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ফাইনালের টিকিটের দাম কার্যত আকাশছোঁয়া। শুরুতে সাধারণ আসনের টিকিটের দাম ছিল মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। কিন্তু ম্যাচ যতই কাছে এগিয়ে এসেছে, ততই কালোবাজারে সেই একই টিকিট বিক্রি হচ্ছে লাখ টাকায়। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, একটি সাধারণ আসনের টিকিটের দাম ১ লাখ ৩০ হাজার টাকা থেকে ১ লাখ ৭৭ হাজার টাকার মধ্যেও পৌঁছে গিয়েছে।

টিকিট বিক্রির প্রথম দিনেই অনলাইন ওয়েবসাইটে সব টিকিট বিক্রি হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। অনেকেই অভিযোগ তুলেছেন, টিকিট বিক্রির সময়সীমা ও পরিমাণ নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা করেনি বোর্ড। অনেকে সকাল থেকে দীর্ঘ কয়েক ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি। এর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ প্রকাশ। ক্রিকেটপ্রেমীরা সরাসরি দায়ী করছেন বিসিসিআই-কে, তাঁদের মতে, সাধারণ দর্শকদের সঙ্গে অন্যায় করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নানা হ্যাশট্যাগে ভরে গিয়েছে প্রতিবাদের ঝড়। কেউ লিখছেন, “এটা শুধু টিকিটের দাম বাড়া নয়, এটা এক প্রকার ডাকাতি।”

বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বোর্ড সূত্রের খবর, সমস্ত টিকিট বিক্রি করা হয়েছিল অনলাইন মাধ্যমেই এবং অতিরিক্ত চাহিদার কারণেই সাইটেও তাই দেখানো হয়। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন সমর্থকরা।

Post Views: 132

Continue Reading

Previous: বিশ্বকাপের ফাইনালে হরমনপ্রীতরা;  ঐতিহাসিক লড়াইয়ে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা
Next: বিধানসভা ভোটের আগে তৃণমূলকে টক্কর দিতে বিজেপির নতুন ডিজিটাল অভিযান ‘নমো যুব যোদ্ধা’

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.