Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইপিএলের প্রলোভনে পা না দিয়ে বিচার পেলেন করুণ

আইপিএলের প্রলোভনে পা না দিয়ে বিচার পেলেন করুণ

Online Desk জুন 16, 2025
FB_IMG_1750066866924.jpg

স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক কামব্যাক বললেও কম বলা হয়। যে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ সালে ৩০০ করার পরেও বাদ পড়তে হয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মারা অবসর নেওয়ার পরে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে আবার ইংল্যান্ডের মাঠে টেস্ট দলে করুণ নায়ার। স্বাভাবিকভাবেই উচ্ছসিত করুণ। অনেকে আইপিএলে ফোকাস করে টেস্ট ক্রিকেট ছাড়তে বলেন। কিন্তু তিনি কথা শোনেননি। এদিন এক সাক্ষাৎকারে করুণ নায়ার বললেন,নায়ারই ডেইলি মেল-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বছর দুয়েক আগে এক নামী ক্রিকেটার তাঁকে অবসর নিতে বলেছিলেন। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নেমে পড়ার পরামর্শ দিয়েছিলেন।

কিন্তু করুণ নায়ার সেই নামী ক্রিকেটারের পরামর্শে কর্ণপাত করেননি। তিনি ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেন। রান করে জাতীয় দলের দরজা খুলতে চান। এবং সেটাই হয় শেষপর্যন্ত।

নায়ার অবশ্য সেই নামী ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। তিনি বলেছেন, আর্থিক সুবিধার জন্য টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়াই যেত। কিন্তু ভারতের হয়ে খেলার স্বপ্ন তিনি জলাঞ্জলি দেননি কখনওই।

রানের পর রান করে গিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। তার ফলাফলও পেয়েছেন করুণ নায়ার। টেস্ট সিরিজের আগে গা ঘামানোর ম্যাচেও করুণ নায়ার বেশ ভাল খেলেছেন। অনেকেই মনে করছেন ভারতের মিডল অর্ডার অনেকটাই নির্ভর করছে করুণ নায়ারের উপরে।

Post Views: 244

Continue Reading

Previous: ইংল্যান্ডে প্রথম টেস্টে কোচিং নেই গম্ভীর, ডাগআউটে হয়ত লক্ষণ
Next: আবার ড্রিমলাইনার ! মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, হংকংয়ে ফিরল দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমান

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.