Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • সানরাইজার্সকে হারিয়ে কী বলছেন নাইটদের অধিনায়ক ও সহ অধিনায়ক!

সানরাইজার্সকে হারিয়ে কী বলছেন নাইটদের অধিনায়ক ও সহ অধিনায়ক!

Online Desk এপ্রিল 4, 2025
IMG-20250404-WA0018.jpg

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার ইডেনে খাতায় কলমে এবারের অন্য তম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে হারিয়ে জয়ে ফিরলো কেকেআর। এদিন প্রথমে ব্যাট করে আজিঙ্কা রাহানে, রঘুবংশী, ভেঙ্ক টেশ আইয়ার, রিঙ্কু সিং য়ের ব্যাটে ভর করে ২০০ রান তুলে ফেলে কেকেআর। বিশাল রানের সামনে ১৬ ৪ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে পাঁচ নম্বরে উঠে এল টিম শাহরুখ। আর জয়ের পরে নাইট অধিনায়কআজিঙ্ক রাহানে বললেন,ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বড় রানে জয় খুব দরকার ছিল। টসে জিতে আমরা প্রথমে ব্যাট করি। তবে আমরাও প্রথমে বল করতেই চেয়েছিলাম। শুরুতেই দুই উইকেট হারানোর পর আমরা উইকেটে থিতু হওয়ার চেষ্টা করি। ১১-১২ ওভারের পর হাতে উইকেট রাখাই লক্ষ্য ছিল। লোয়ার অর্ডারের ব্যাটারদের বড় রান করার ক্ষমতা আছে। আমরা ভুল থেকে শিখেছি। আমরা বর্তমান মুহূর্ত উপভোগ করতে চাই।ব্যাটিং গ্রুপ হিসেবে এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। রিঙ্কু এবং ভেঙ্কটেশ ব্যাট করার সময় ৩০ বলে ৫০-৬০ রান তোলা টার্গেট ছিল। আমরা ১৫ ওভার পর্যন্ত ধরে খেলতে চেয়েছিলাম। তারপর শেষ পাঁচ ওভারে মারার স্ট্র্যাটেজি ছিল। আমরা ভেবেছিলাম এই উইকেটে ১৭০-১৮০ রান যথেষ্ট। কিন্তু রিঙ্কু-ভেঙ্কটেশের পার্টনারশিপে আমরা কিছু বাড়তি রান করেছি।’এদিকে ২৩. ৭৫ কোটিতে দলে আসা ভেঙ্কটেশ আইয়ার একপ্রকার স্পিন পিচে রান করে আর দলকে জেতাতে বড়ো ভূমিকা নিয়ে বললেন, ভালো লাগছে। পিচ ভালো ছিল। গোটা মরসুমে এই পিচই চাই।’

Continue Reading

Previous: জামশেদপুর ম্যাচে হারলেও, যুবভারতীতে কামব্যাকের আশায় মোহনবাগান
Next: জামশেদপুরে আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, আসরে দেবাশিস

সম্পর্কিত গল্প

Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026
rahul-gandhi.jpg

রাহুল গান্ধীর ‘সত্যাগ্রহ’ পোর্টালে ৩৬ হাজারের বেশি অভিযোগ, তালিকার শীর্ষে শিক্ষা ও দুর্নীতি

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-7.webp

উৎসবের মরশুমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে গ্রেপ্তার ৩

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.