Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুয়াশার কারণে ম্যাচ বাতিল, যোগীর লখনউতে দুষিত হল ভারত দক্ষিণ আফ্রিকার টি২০

কুয়াশার কারণে ম্যাচ বাতিল, যোগীর লখনউতে দুষিত হল ভারত দক্ষিণ আফ্রিকার টি২০

Online Desk ডিসেম্বর 18, 2025
T20.jpg

স্পোর্টস রিপোর্টার : লখনউয়ের একানা স্টেডিয়ামের দিকে একঝলক তাকালে নচিকেতার ‘ঘিরে ধরে কুয়াশা যখন’ গানটা গাইতে ইচ্ছে করবে যে কোনও বাঙালির। না, কোনও বৃষ্টি নেই, কোনও দুর্ঘটনাও নেই, ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়াও নেই, বিরল কুয়াশাচ্ছন্ন পরিবেশেই মাঠ খেলার উপযুক্ত মনে করলেন না আম্পায়াররা। পরিত্যক্ত হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের চতুর্থ ম্যাচ। ফলে, পঞ্চম তথা শেষ ম্যাচে আহমেদাবাদেই সিরিজ নির্ধারণ হবে ভারত জিতবে না ড্র হবে। এরমধ্যেই এই সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

বুধবার লখনউয়ে বায়ুদূষণের মাত্রা প্রায় ৪০০ ছুঁয়ে ফেলেছিল।যা সাধারণভাবে অত্যন্ত বিপজ্জনক হিসেবে ধরা হয়। একদিকে প্রবল দূষণের জের, অন্যদিকে শীতের কুয়াশা। তাতে প্রবল ধোঁয়াশায় মাঠে কার্যত কিছুই দেখা যাচ্ছিল না। মাঠে ৬ বার পরিদর্শন করেন আম্পায়াররা। যত রাত বাড়তে থাকে, ততই কুয়াশার চাদরে মুড়ে যেতে থাকে যেন একানার মাঠ। শেষপর্যন্ত ৯টা ২৫ নাগাদ শেষবার পরিদর্শন করে হাল ছেড়ে দেন তাঁরা। বাতিলই ঘোষণা করা হয়। খারাপ আবহাওয়ার কারণে টসও করতে পারেননি সূর্যকুমার যাদব এবং এডেন মার্করাম।

এতটাই খারাপ পরিস্থিতি অনুশীলনের সময় হার্দিক পান্ডিয়াকে মাস্ক পরে থাকতে দেখা যায়।দ্রুত প্রস্তুতি সেরে প্যাভিলিয়নে ফিরেও যান সব ক্রিকেটাররা। এই বাতিলের পরই প্রশ্ন উঠেছে, শীতকালে এমন মাঠে খেলা দেওয়া কি বিবেচকের মতো সিদ্ধান্ত হয়েছে! যখন বিগত কয়েকবছর ধরেই দূষণের মাত্রা বাড়ছে দিল্লি সহ আশপাশের রাজ্যে।

Post Views: 244

Continue Reading

Previous: সল্ট লেক স্টেডিয়ামের অশান্তি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের
Next: এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.