Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেসির কণ্ঠে হর হর মহাদেব, গলায় রুদ্রাক্ষ, বনতারায় অন্যরকম মেসি

মেসির কণ্ঠে হর হর মহাদেব, গলায় রুদ্রাক্ষ, বনতারায় অন্যরকম মেসি

Online Desk ডিসেম্বর 18, 2025
fxh

ওঙ্কার ডেস্ক: ভারত সফরে এসেছিলেন মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লির পর সফরসূচি বদল করে গিয়েছিলেন জামনগর। আম্বানিদের বনতারায়। সেখানেই এক্কেবারে ভিন্ন রূপে দেখা গেল মেসিকে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা বনতারার ভিতরে থাকা শিবমন্দিরে ঢুকে শিবলিঙ্গে জল ঢালেন, দুধ ঢেলে অভিষেক করেন। ফুল ও বেলপাতা অর্পণ করে মাথা ঝুঁকিয়ে প্রণাম পর্যন্ত করেন। তখন তার গলায় ছিল রুদ্রাক্ষ। শুধু তাই নয়, সকলের সঙ্গে গলা মিলিয়ে উচ্চারণ করেন—“হর হর মহাদেব।” সেই মুহূর্তের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।

সূত্রের খবর, জামনগরে পৌঁছনোর পর আম্বানি পরিবারের সদস্যরা মেসিকে পারিবারিক অতিথির মতোই আপ্যায়ন করেছেন। বনতারার ভিতরের চিড়িয়াখানার নানা দিক অনন্ত আম্বানি নিজে মেসিকে ঘুরিয়ে দেখান। বিভিন্ন জীবজন্তুর সঙ্গে তাঁর আলাপ হয়। সূত্রের খবর, মেসির সম্মানে বনতারার একটি সিংহশাবকের নাম রাখা হয়েছে ‘লিওনেল’।

Post Views: 264

Continue Reading

Previous: খসড়া বিভ্রান্তি, সঠিক ফর্ম পূরণের পরও ভুল, ধন্দে বিএলও-রাও
Next: বায়ুদূষণে নাজেহাল রাজধানী; পুরনো গাড়িতে নিষেধাজ্ঞা ও ‘নো পিইউসি নো ফুয়েল’ নিয়ম কার্যকর দিল্লিতে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.