ওঙ্কার ডেস্ক: অবশেষে কাটল জট। সমস্ত রকম বেতন বকেয়া থাকার ফলে সমস্ত রকম অনুশীলন বয়কট করে করেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্যরা। চারদিন থেকে অনুশীলন বন্ধ থাকার পর অবশেষে মঙ্গল বার থেকে শুরু হয়েছে অনুশীলন।
সাদা-কালো ক্লাবের ফুটবল কোচ বেলাল আহমেদের দাবি, তুলনামূলক কম বেতনের ফুটবলারদের মে মাস পর্যন্ত বেতন দিয়ে দেওয়া হয়েছে। বেশি অঙ্কের বেতন পাওয়া ফুটবলারদের মার্চ পর্যন্ত বেতন দেওয়া হয়েছে। কোচ, সাপোর্ট স্টাফদেরও একমাসের বেতন দেওয়া হয়েছে। এদিন বিকাল চারটে থেকে মহামেডানের অনুশীলন থাকলেও ফুটবলাররা অনুশীলনে আসেননি। এছারাও ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গতবারের সমস্ত বকেয়া তাকা ১৮ মে-র মধ্যে মিতিয়ে দেওয়া হবে। বেলাল আহমেদের দাবি, তুলনামূলক কম বেতনের ফুটবলারদের মে মাস পর্যন্ত বেতন দিয়ে দেওয়া হয়েছে। বেশি অঙ্কের বেতন পাওয়া ফুটবলারদের মার্চ পর্যন্ত বেতন দেওয়া হয়েছে। কোচ, সাপোর্ট স্টাফদেরও একমাসের বেতন দেওয়া হয়েছে। এদিন বিকাল চারটে থেকে মহামেডানের অনুশীলন থাকলেও ফুটবলাররা অনুশীলনে আসেননি।
প্রসঙ্গত, আইএসএলের মাঝেই দীর্ঘদিন ধরে বেতন না মেলায় এবার অনুশীলন বয়কট করেছেন ফুটবলাররা। জানা গিয়েছে, স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন দলের কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। তারপর শুক্রবার থেকে ফের অনুশীলনে নামার কথা ছিল মহামেডানের। কিন্তু বেতন বকেয়া থাকার ফলে অনেক খেলোয়াড় রা অনুশীলন করতে অস্বীকার করেছিলেন। কিন্তু অবশেষে সেই জট কেটে যাওয়ার ফলে আবার শুরু হচ্ছে অনুশীলন।