Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • জ্বলল মশাল ! মুম্বই জয় ইস্টবেঙ্গলের

জ্বলল মশাল ! মুম্বই জয় ইস্টবেঙ্গলের

Online Desk মে 6, 2026
EB-2.jpg

স্পোর্টস ডেস্ক : কঠিন অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে শুধু তিন পয়েন্টই নয়, লিগ টেবিলের শীর্ষস্থানও দখল করল লালহলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের এই জয়ে লিগ টেবিলে পিছিয়ে পড়ল মোহনবাগান।

ম্যাচের শুরুটা অবশ্য মোটেই স্বস্তির ছিল না। ঘরের মাঠে মুম্বই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তার ফলও মেলে দ্রুত। ম্যাচের ৮ মিনিটেই ব্রেন্ডনের গোলে এগিয়ে যায় মুম্বই। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা, আর সেই ব্যর্থতাই শেষ পর্যন্ত বড় ফারাক গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল যেন বিরতির পর বদলে যায় সম্পূর্ণ। কোচ ব্রুজোর কৌশলী বদলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ান তিনি। মাঠে নেমেই প্রভাব ফেলেন মিগুয়েল।তাঁর দৌলতেই আসে ম্যাচে ফেরার সুযোগ। ৫৬ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন মিগুয়েল। স্পট কিক থেকে নির্ভুল শটে সমতা ফেরান ইউসেফ এজেজারি। এরপর ম্যাচের রাশ ধীরে ধীরে নিজেদের দখলে নেয় ইস্টবেঙ্গল। জয়ের গোল আসে ৭০ মিনিটের পর।

নন্দকুমার শেখরের শট প্রতিহত হলেও শেষ পর্যন্ত তা জড়িয়ে যায় জালে। কিছুটা ভাগ্যের সহায়তা থাকলেও লড়াইয়ের পুরস্কার পেয়ে যায় লালহলুদ। শেষ দিকে চাপ বাড়ানোর চেষ্টা করেছিল মুম্বই, কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণ আর গোলকিপারের দৃঢ়তায় আর গোল শোধ করা সম্ভব হয়নি। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। ৬টি জয়, ৩টি ড্র এবং মাত্র ১টি হার, এই ধারাবাহিক পারফরম্যান্সে খেতাবের দৌড়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করল তারা।

Continue Reading

Previous: সংখ্যাগরিষ্ঠতা হারার পরও কি মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন মমতা? পদত্যাগ না করলে কোন নিয়ম লাগু হবে?
Next: আইপিএল ফাইনাল বেঙ্গালুরুতে নয়, ফের হবে আমেদাবাদে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.