Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • প্রথমবার পশ্চিমবঙ্গে প্রো ইন্ডিয়া স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ

প্রথমবার পশ্চিমবঙ্গে প্রো ইন্ডিয়া স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ

Online Desk এপ্রিল 23, 2025
প্রথমবার পশ্চিমবঙ্গে প্রো ইন্ডিয়া স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ

স্পোর্টস ডেস্ক : বাংলায় এই প্রথম এ ধরণের টুর্নামেন্ট চালুর পরিকল্পনা। এই শহরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। কলকাতার স্প্রিং ক্লাবে এই খবর জানিয়েছেন এই লিগের প্রতিষ্ঠাতা অপরূপ চক্রবর্তী। তিনি বলেন, ২০১৪ সাল থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল স্তরে এবং ফুটসল এর অগ্রণী পথিকৃৎ। ২২৭টি স্কুল অংশগ্রহণ করতে চলেছে। উল্লেখ্য, ৮-১২ বছর বয়সি শিশুদের সর্বাধিক অংশগ্রহণে প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে পৌঁছে দিতে তৎপরতা গ্রহণ করা হয়েছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ অনুমোদিত ইভেন্ট। এর ফলশ্রুতিতেই প্রতিভাবান শিশুদের জন্য এক সুগঠিত পথ প্রশস্ত হচ্ছে। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে – স্লাম সরকার এবং ঝিলাম ফাউন্ডেশনকে এই ফুটসল প্রকল্পে সমর্থনের জন্য। ভারতের জাতীয় পুরুষ ও মহিলা ফুটসল দলের বর্তমান কোচ যোশুয়া ভাজ ইতিমধ্যেই অপরূপ ফুটসল স্কুলে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছেন। আন্তঃ স্কুল প্রতিযোগিতা এ রাজ্যের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আরম্ভ হয়েছে। পরবর্তীতে ২২টি জেলাতে ছড়িয়ে পড়বে। নক আউট পর্যায়ে খেলা হবে এবং তা বছরভর চলবে। যদিও এই প্রতিযোগিতার পোশাকি নাম – “AIFF BLUE CUBS LEAGUE”-এর ব্যানারে হচ্ছে  প্রো ইন্ডিয়া স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নিঃসন্দেহে ভাল উদ্যোগ। পেশাদারিত্বের নজরে চালু হলে উপকৃত হবে বাংলার ফুটবল। বেঙ্গল অলিম্পিক আ্যসোসিয়েশন এর সভাপতি চন্দন রায়চৌধুরী বলেন, ফুটসল অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে স্বীকৃতি পাবে এই আশা প্রকাশ করেছেন তিনি। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত এই প্রসঙ্গে বলেন, এই প্রচেষ্টা মৌলিক ও অনবদ্য। সমস্ত রকম সাহায্যের জন্য সবসময়ই তার পাশেই রয়েছেন তিনি। মেদিনীপুর এর চিফ কো-অর্ডিনেটর চন্ডীচরণ সামন্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই উদ্যোগের সাফল্য কামনা করি।

Post Views: 379

Continue Reading

Previous: গতসপ্তাহে বৃষ্টির পর আবারও গরমের দাবদহে পুড়ছে দক্ষিণবঙ্গ
Next: গম্ভীরের কেকেআরই প্রেরণা দিচ্ছে নাইটদের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.