Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চোকার্সই রয়ে গেলো দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

চোকার্সই রয়ে গেলো দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

Online Desk মার্চ 5, 2026
WhatsApp-Image-2026-03-05-at-3.26.10-PM.jpeg

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচ বারের দেখায় পাঁচ বারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চেকার্স, সেটা ফের প্রমাণ হল কলকাতার ইডেন গার্ডেনে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ বল হাতে রেখে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। অ্যালেনের ঝড়ে প্রোটিয়াদের হেলাফেলা করেই ফাইনালের টিকিট পেল কিউয়িরা।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইডেনে প্রোটিয়া বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালালেন দুই কিউয়ি ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। সেইফার্টকে ফিফটির পর থামাতে পারলেও অ্যালেনকে কিছুতেই আটকানো যায়নি! সেমিফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে এসে ৩৩ বলে অপরাজিত সেঞ্চুরি করেছেন। যা টেস্ট খেলুড়ে দুটি দেশের মধ্যে কোনো টি-টোয়েন্টি ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষে যখন দলের জয়ের জন্য ১ রান দরকার, তখন অ্যালেনের সেঞ্চুরির জন্য দরকার ৪। অ্যালেনও বাউন্ডারি মেরেই পৌঁছেছেন তিন অঙ্কে। অপরাজিত সেঞ্চুরির ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছয়।

বিশ্বকাপের আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। ইডেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৫ রান করেছেন জানসেন। জবাবে ১২ ওভার ৫ বলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। একের পর এক বাউন্ডারিতে পাওয়ারপ্লের ৬ ওভারেই ৮৪ রান তোলে নিউজিল্যান্ড। টি২০তে বিশ্বকাপের নকআউটেই এটা সর্বোচ্চ পাওয়ারপ্লের রান। মাত্র ২৮ বলে সেইফার্ট আর ফিন অ্যালেন অর্ধশতরান পেয়ে যান ১৯ বলে। এরপর ৩৩ বলে ৫৮ রান করা সাইফার্ট আউট হয়ে ড্রেসিংরুমে ফিরলেও, ম্যাচের গতিপ্রকৃতি বদলায়নি। ওই একটাই উইকেট হারিয়েছে কিউয়িরা। ১১ বলে অপরাজিত ১৩ রান করে শেষ দিকে অ্যালেনকে সঙ্গ দিয়েছেন রাচিন রবীন্দ্র।

Post Views: 159

Continue Reading

Previous: বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে
Next: ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ে সেমিতে চিন্তা আছে ভারতের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.