Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • এশিয়া কাপ কোয়ালিফাইয়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া সুনীল

এশিয়া কাপ কোয়ালিফাইয়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া সুনীল

Online Desk মে 26, 2025
SunilChhetri5.jpg

স্পোর্টস ডেস্ক : টানা দু’বার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে অংশ নিয়ে দেশের ফুটবল ইতিহাসে এক নয়া মাইলফলক স্থাপন করেছে ভারত। এ বার এক নতুন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারতীয় ফুটবল দল। টানা তৃতীয় বার এশিয়ান কাপের মূলপর্বে খেলে নয়া নজির গড়তে চায় তারা। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্য নিয়েই অবসর ভেঙে ফের ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। দলকে সেই লক্ষ্যে পৌঁছে দিয়েই উদ্দেশ্য সফল করতে চান সুনীল ছেত্রী। তবে শুধু এই এশিয়ান কাপ নয়, সুনীল চান, এখন থেকে প্রতিটি এশিয়ান কাপের মূলপর্বে খেলুক ভারত।

তাঁর মতে, “প্রতিটি এশিয়ান কাপে আমাদের যোগ্যতা অর্জন করা উচিত, এটি বাধ্যতামূলক। তবে আমি ছেলেদের বা দলের উপর চাপ দিতে চাই না। এক একটি ম্যাচ ধরে ধরে এগোতে হবে। হংকং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, ভারতের জন্য এশিয়ান কাপে খেলা ন্যূনতম চাহিদা হওয়া উচিত, যেন আমরা এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে নিজেদের তুলনা করতে পারি এবং প্রমাণ করতে পারি যে আমরা উন্নতি করছি”। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক একান্ত সাক্ষাৎকারে সুনীল এই কথাগুলি বলেন। প্রস্তুতি নিয়ে ভারতীয় ফুটবল কিংবদন্তি বলেন, “প্রথম পাঁচ দিন শারীরিক দিক নিয়ে বেশি কাজ হয়েছে। কোচ বলেছেন, অনেক খেলোয়াড় এসেছে ভিন্ন ভিন্ন শারীরিক অবস্থা নিয়ে। প্রথম কয়েক দিন সবার ফিটনেস সমান স্তরে আনতে গিয়ে ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। ছেলেরা সবাই ভাল খেলা দেখাচ্ছে। সবাই বেশ চটপটে আর আত্মবিশ্বাসী। আমরা কিছু ভিডিও সেশনও করেছি, যেখান থেকে অনেক কিছু শেখার ছিল। সব কিছু ঠিকঠাকই আছে”।”

২৮ মে ভারতীয় দল থাইল্যান্ডে যাবে। সেখানে তারা আরও কয়েক দিন অনুশীলন করবে এবং ৪ জুন থাম্মাসাত স্টেডিয়ামে আয়োজক দেশের বিরুদ্ধে খেলবে। এর পর তারা হংকংয়ে যাবে বাছাই পর্বে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে। সুনীল মনে করেন, শারীরিক এবং টেকনিক্যাল প্রস্তুতির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক খেলা। ”

সুনীল বলেন, “কোচের হাতে কিছুটা সময় আছে পরিকল্পনা তৈরির জন্য। আমাদের খেলোয়াড়দের নিশ্চিত করতে হবে আমাদের পরিকল্পনা নিয়ে যেন সবার মধ্যে বোঝাপড়া থাকে এবং সেটি বাস্তবায়নের যথাসাধ্য চেষ্টা করতে হবে। বাংলাদেশ ম্যাচে আমরা খেলাটাই ঠিকমতো খেলতে পারিনি। সব প্রস্তুতি, টেকনিক্যাল দিক—এসব সত্ত্বেও, আমাদের মাঠে সঠিক খেলাটা খেলতে হবে এবং সবটুকু উজাড় করে দিতে হবে। আমরা হংকংয়ের কিছু ফুটেজ দেখেছি। আরও দেখব। তবে এখন আমরা নিজের দলের ব্যাপারে বেশি ভাবছি, পরে প্রতিপক্ষের খেলা বিশ্লেষণ করব”।

Continue Reading

Previous: বৈঠকে যোগ দিতে বিকাশ ভবনে পৌঁছলেন যোগ্য চাকরিহারাদের ছয় প্রতিনিধি
Next: ঝাড়্গ্রামে একই দিনের ট্রাক্টর উল্টে মৃত্যু তিনজনের, তদন্তে ঝাড়গ্রাম থানার পুলিশ

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.