Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সুপার কাপ সেমিফাইনাল জিততে মরিয়া লাল হলুদ কোচ অস্কার

সুপার কাপ সেমিফাইনাল জিততে মরিয়া লাল হলুদ কোচ অস্কার

Online Desk ডিসেম্বর 3, 2025
Super.jpg

স্পোর্টস রিপোর্টার : বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বড় পরীক্ষা। সুপার কাপের সেমিফাইনালে গোয়ার মাঠে পাঞ্জাব এফসির মুখোমুখি তারা। পাঞ্জাব সহজ প্রতিপক্ষ হলেও দলে জয় গুপ্তার না থাকা চিন্তা বাড়াচ্ছে তাঁদের। তবে দীর্ঘসময় অনুশীলনের পরে দল নিয়ে লাল হলুদ কোচ অস্কার ব্রুজো বললেন,নেতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে চাই না আমরা। সব সময় ইতিবাচক থাকতে চাই। মরসুমের শুরু থেকে আমরা ভাল খেলছি। যদিও কিছু জায়গায় আমাদের সমস্যা হয়। দলের খেলোয়াড়দের মধ্যে কম্বিনেশন তৈরি করাটাও গুরুত্বপূর্ণ ছিল। সময় দেওয়াটা জরুরি ছিল এবং এখন সবাই বুঝতে পারছে যে আমরা কতটা তৈরি খেতাবের জন্য লড়াই করতে”।

তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি সেমিফাইনালের আগে এক মাস সময় পেয়ে যাওয়ায় নিজেদের দলটা বেশ ভাল করে গুছিয়ে নিয়েছে। ইস্টবেঙ্গলের মতোই পাঁচ বিদেশিকে নিয়ে দল নামাবে তারা। সম্প্রতি তারা ২৯ বছর বয়সী নাইজেরিয়ান উইঙ্গার বেদে আমারাচি অসুজি-কে সই করিয়েছে, যিনি তাদের আক্রমণ বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে পারেন।

নসুঙ্গুসি এফিয়ং পাঞ্জাবের দলের আক্রমণে অন্যতম সেরা অস্ত্র। গত মরশুমে উজবেকিস্তানের সর্বোচ্চ স্তরের ক্লাব ফুটবলে সাতটি গোল করেন এই ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। এ ছাড়া বসনিয়ান মিডফিল্ডার সামির জেলস্কোভিচ তাঁর দলের মাঝমাঠে এক বড় ভরসা। যিনি পাঞ্জাব এফসি-র বেশিরভাগ আক্রমণেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের রক্ষণে খাইমিনথা লুংডিমও বড় ভরসা। গ্রুপ লিগে পাঞ্জাব এফসি একটিও গোল খায়নি। তারা ছাড়া শুধু মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে।

বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে ওঠার আগে তারা গোকুলাম এফসি ও মহমেডান এসসি-কে তিনটি করে গোল দেয়। ইস্টবেঙ্গলও অবশ্য গ্রুপ পর্বে ছ’টি গোলই করেছে। কিন্তু হজম করেছে দু’টি। তাই পাঞ্জাব এফসি-র মতো শক্তিশালী আক্রমণ বিভাগকে আরও তৎপরতার সঙ্গে সামলাতে হবে তাদের।

প্রতিপক্ষকে নিয়ে লাল-হলুদ কোচ বলেছেন, “ওদের নাইজেরিয়ান লেফট উইঙ্গার সম্পর্কে জানি। ওদের একজন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক আছে। ওদের নিয়ে হোমওয়ার্ক করেছি আমরা। ওরা সর্বশক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে খেলবে। ওরা যথেষ্ট সংঘবদ্ধ ও লড়াকু দল। প্রতিপক্ষদের ওরা যথেষ্ট বেগ দেয়। গ্রুপ পর্বেই সেই প্রমাণ দিয়েছে। ফলে আমরা খুবই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামব। তবে আমি বিশ্বাস করি, আমরা ওদের থেকে একটু হলেও এগিয়ে। আমরা যদি খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি তা হলে আমাদের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে”।

Continue Reading

Previous: কি এই সঞ্চার সাথী অ্যাপ ? টেলিকমিউনিকেশনের কিছু কার্যকরী বিবৃতি
Next: রাঁচির পরে রায়পুর সেঞ্চুরি করে গম্ভীরকে ফের জবাব কোহলির

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.