Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন বিতর্ক: বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান আইসিসির

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন বিতর্ক: বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান আইসিসির

Online Desk জানুয়ারি 7, 2026
joy-shah.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর রাজনৈতিক উত্তেজনা ক্রিকেটের ময়দানে এসে পড়েছে। ক্রিকেটারকে বাদ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছে। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সেই দাবি প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ কলকাতা নাইট রাইডার্স এর টিম থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বিসিবি। সে কারণেই নিরাপত্তার কারণ দেখিয়ে তারা ভারতে খেলতে আসতে চাইছে না। ইতিমধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার। আইসিসির কাছে বিসিবির দাবি, আগামী ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। তবে, জয় শাহের নেতৃত্বাধীন শীর্ষ ক্রিকেট নিয়ামক সংস্থা বাংলাদেশের এই আর্জি প্রত্যাখ্যান করেছে। সূত্রের খবর, মঙ্গলবার বিসিবির কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় আইসিসির। সেই বৈঠকে আইসিসি বিসিবিকে স্পষ্ট জানিয়ে দেয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো খেলার অনুরোধ মানা সম্ভব হচ্ছে না। বিসিবিকে সতর্ক করে আইসিসি জানিয়ে দিয়েছে, বাংলাদেশ পুরুষ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বাধ্য। যদি তারা ভারতে না যায় তাহলে তারা টুর্নামেন্টে পয়েন্ট হারাতে পারে। যদিও মঙ্গলবারের ওই বৈঠকের বিষয়ে বিসিসিআই, বিসিবি বা আইসিসি এর তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

উল্লেখ্য, চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। গ্রুপ সি-তে থাকা বাংলাদেশ তাদের ম্যাচ শুরু করবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা বাংলাদেশের। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মুম্বই যাওয়ার কথা।

Post Views: 280

Continue Reading

Previous: আমেরিকার ধাঁচে বাংলায় ওয়ান হেল্থ সিস্টেম, স্বাস্থ্যভবনে বৈঠক
Next: শীতের কলকাতায় দাবার আসর, অংশ নেবেন বিশ্বনাথন আনন্দ

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.