স্পোর্টস ডেস্ক : ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় কোনোভাবেই রোহিত শর্মাকে রাখতে চাইছেন না নির্বাচকরা! সূত্র অনুযায়ী, আফগানিস্তান সিরিজের সময়ই রোহিত শর্মাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ নন। ইংল্যান্ড সিরিজ চলাকালীনও নির্বাচকরা তাঁর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এবং রোহিত তাতে সম্মতি দিয়েছিলেন বলে জানা যাচ্ছে।
বোর্ড কর্মকর্তারা সিদ্ধান্তটি আরও একটি ওয়ান ডে সিরিজ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বলে সূত্রের দাবি। এদিকে, নির্বাচকরা রোহিতের জায়গায় যশস্বী জয়সওয়ালকে এখনই সুযোগ দিতে চাইছেন বলেও জানা যাচ্ছে। শুধু রোহিত শর্মা নন রোহিত-বিরাটকে নিয়ে টিম ম্যানেজমেন্টে এখনও জট কাটেনি !
সূত্র অনুযায়ী, এক সময় বি সি সি আই , টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা রোহিত শর্মা এবং বিরাট কোহলি—দুজনকেই দলে রাখতে চাইছিলেন না। তবে পরিস্থিতি বদলে যায় বিরাটের পারফরম্যান্সের পর। বিরাট পারফর্ম করলেও রোহিতের ফর্মে ওঠানামা করেছে বলে সূত্রের দাবি।
সূত্রের আরও দাবি, টিম ম্যানেজমেন্টের অন্দরে এমন প্রশ্ন উঠেছে যে রোহিত ও বিরাট আগের মতো ভারতকে ম্যাচ জেতাতে পারছেন না। তবে এই মুহূর্তে দলের দুই সিনিয়র তারকাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তা নিয়ে এখনও পুরোপুরি ঐকমত্যে পৌঁছানো যায়নি বলে জানা যাচ্ছে।