Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশকে ভারতে খেলতে আসতে শেষ চেষ্টা আইসিসির

বাংলাদেশকে ভারতে খেলতে আসতে শেষ চেষ্টা আইসিসির

Online Desk জানুয়ারি 17, 2026
KUJH.png

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে ভারতে খেলা না খেলা নিয়ে গৃহযুদ্ধ বেঁধে গেছে। থমকে গিয়েছিল বিপিএল-এর খেলাও। তবু বিসিবি এখনও রাজি হয়নি ভারতের খেলতে আসার ব্যাপারে। তবে আর নাটক চায় না আইসিসি। ঠিক কী চাইছে বাংলাদেশ, তা বুঝে নিতেই বাংলাদেশে যাচ্ছে আইসিসির প্রতিনিধি দল। এরপরও অবশ্য বাংলাদেশ নিজেদের জায়গাতেই অনড়। বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নেই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে এরই মধ্যে ২ বার চিঠি দিয়েছে। আইসিসির সঙ্গে বিসিবির ভিডিও কনফারেন্সও হয়েছে। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি। এই জট কাটাতেই বাংলাদেশে আসবে আইসিসির প্রতিনিধি দল।

মুস্তাফিজুর রহমানকে দিয়ে বিতর্কের শুরু। এরপরই বিসিবি নিরাপত্তার অজুহাত দেয় ভারতে খেলতে না আসার ব্যাপারে। এরপর সেই দেশেই ঘৃতাহুতি ছড়ায় বিসিবি-র ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য থেকে। নাজমুল সম্প্রতি বলেছিলেন, ‘যদি বাংলাদেশ ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তা হলে বোর্ডের কোনও আর্থিক ক্ষতি হবে না, ক্ষতি হবে শুধু খেলোয়াড়দের, কারণ তারা ম্যাচ ফি পাবেন না’। আরও তিনি ক্ষতিপূরণ প্রসঙ্গে বলেন, ‘আমরা ওঁদের জন্য এত টাকা খরচ করি। তবুও বিভিন্ন জায়গায় গিয়ে পারফর্ম করতে ব্যর্থ হন। আজ পর্যন্ত একটাও বিশ্বমানের ট্রফি জিততে পেরেছি আমরা? যদি ক্রিকেটাররা বারবার ব্যর্থ হওয়ার পরে টাকা ফেরত দেওয়ার কথা বলতে পারতাম, তবেই ঠিক হতো।’ এই কথাটা বাংলাদেশি প্লেয়ারদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেটা তাঁরা মানতে পারেননি আর ম্যাচ বয়কট করেন। পরে অবশ্য পিছু হটেন।

Post Views: 167

Continue Reading

Previous: মৃত্যদণ্ড বাতিল করায় ইরানের প্রতি সুর নরম ট্রাম্পের
Next: ‘ইন্টারনেট নেই, বিপজ্জনক বিক্ষোভ’, ইরান থেকে ফিরে বলছেন ভারতীয়রা

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.