Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হায়দরাবাদ ম্যাচে লজ্জার হার, প্রশ্নর মুখে হার্দিকের ক্যাপ্টেন্সি

হায়দরাবাদ ম্যাচে লজ্জার হার, প্রশ্নর মুখে হার্দিকের ক্যাপ্টেন্সি

Online Desk মার্চ 28, 2024
WhatsApp-Image-2024-03-28-at-1.24.08-PM.jpeg

স্পোর্টস ডেস্ক: হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে এবারের আইপিএল-এ পরপর ২ ম্যাচে হেরে গেল মুম্বই ইন্ডিয়ানস। প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের কাছে ৬ রানে হারের পর বুধবার দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩১ রানে হেরে গেল হার্দিকের দল। এই ম্যাচে মুম্বইয়ের ব্যাটাররা অসাধারণ পারফরম্যান্স দেখান। কিন্তু শুরুতে বোলাররা এত খারাপ পারফরম্যান্স দেখান যে ব্যাটারদের পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করেন হার্দিক। তারই খেসারত দিতে হল দলকে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে, পরপর ২ ম্যাচে হেরে প্রবল চাপে পড়ে গিয়েছেন হার্দিকরা।বুধবার আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক স্কোর করে সানরাইজার্স হায়দরাবাদ। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ঘরের মাঠে চেনা পরিবেশে, দর্শকদের সমর্থনকে পুঁজি করে অসামান্য পারফরম্যান্স দেখান হায়দরাবাদের ব্যাটাররা। ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ১৩ বলে ১১ রান করে আউট হয়ে গেলেও, অন্য ব্যাটাররা বড় স্কোর করেন। ২৪ বলে ৬২ রান করেন ওপেনার ট্রেভিস হেড। ২৩ বলে ৬৩ রান করেন অভিষেক শর্মা। ২৮ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন এইডেন মার্করাম। সেরা পারফরম্যান্স হেইনরিক ক্লাসেনের। ৩৪ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন। এর আগে আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক স্কোর ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। এই রেকর্ড ভেঙে দিয়ে ৩ উইকেটে ২৭৭ রান করল হায়দরাবাদ।বিশাল টার্গেট তাড়া করতে নেমে দারুণ লড়াই করে মুম্বই ইন্ডিয়ানস। ৫ উইকেটে ২৪৬ রান করে হার্দিকের দল। সর্বাধিক ৬৪ রান করেন তিলক ভার্মা। ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। ২০ বলে ২৪ রান করেন হার্দিক। ১২ বলে ২৬ রান করেন রোহিত শর্মা। ১৩ বলে ৩৪ রান করেন ঈশান কিষান। ১৪ বলে ৩০ রান করেন নমন ধীর। ৬ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড

Post Views: 97

Continue Reading

Previous: টাকার উপর শুয়ে NDA নেতা, লোকসভা ভোটের আগে অস্বস্তি বিজেপি শিবিরে
Next: ভোটের মুখে শুভেন্দুর গড়ে বিজেপিতে বড়সড় ভাঙন

সম্পর্কিত গল্প

LPG.jpg

দেশজুড়ে গ্যাসের সংকট! ‘এসমা’ জারি কেন্দ্রের

Online Desk মার্চ 10, 2026
netaniyahu.jpg

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কি মৃত্যু হয়েছে? ছড়াচ্ছে জল্পনা

Online Desk মার্চ 10, 2026
pm-modi-trinidad.jpg

২০২৯ সাল থেকে সংসদে ও বিধানসভায় নারী সংরক্ষণের পরিকল্পনা মোদী সরকারের: সূত্র

Online Desk মার্চ 10, 2026

You may have missed

mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
trump-sized.jpg

‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.