Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্বচ্ছ কাণ্ডের প্রকাণ্ড অস্বচ্ছতা

স্বচ্ছ কাণ্ডের প্রকাণ্ড অস্বচ্ছতা

Online Desk এপ্রিল 22, 2025
EDIT.jpg

বিপ্লব দাশ : এস এস সি কাণ্ডের জট খোলা সহজ নয়। পরিস্থিতি ক্রমেই যে দিকে এগোচ্ছে তাতে একটা কথা ক্রমেই স্পষ্টতর- কঠিন সমস্যার চেয়ে সহজ সমস্য অনেক কঠিন। অর্থাৎ যে পরিস্থিতি যতই স্পষ্ট তার দৃশ্যায়ন ততই ধোঁয়াশা। চাকরিহারারা জানেন, সরকার জানে, বিরোধীরাও, তবু জট খোলার চেয়ে জট কঠিনতর হচ্ছে দিন দিন। যার সূত্রপাত করেছিলেন যিনি, তিনিও কূট কৌশলে নেমেছেন। এজলাশ আর রাজনীতি যে এক নয় এতদিনে তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন নিশ্চয়ই। কথায় আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এস এস সি কাণ্ডে যে ধুন্ধুমার পরিস্থিতি, তাতে একজন ন্যায়নিষ্ঠ বিভীষণের ভীষণ প্রয়োজন মনে হয় এখন। অর্থাৎ জট খুলতে যে সূক্ষ্ণ গোঁজ দরকার তার হদিশ যতদিন না মিলছে ততদিন এই কাণ্ডের জট খোলা বোধ হয় মুশকিল। সবাই জানে এসএসসি-কাণ্ড কতটা স্বচ্ছ, অথচ তা চাপা দিতে কতই না অস্বচ্ছ তোড়জোড়।

আসলে সংকটটা যে এক্কেবারে হাঁড়িতে গিয়ে ঠেকেছে ! আঘাত পড়েছে পারিবারিক জীবনযাপনে। মানুষ তো দিশেহারা হবেই। অথচ এই পরিস্থিতির যাঁরা শিকার, তাঁদের কাছে আঁকড়ে ধরার খড়কূটোও নেই। সংশয় আর আশঙ্কার উপর দাঁড়িয়ে কারুর পক্ষে বেশীক্ষণ সংযম বেঁধে রাখা যায় না। তা দেখা যাচ্ছে বৈকি। যেখান থেকে তৈরি হচ্ছে মরা বাঁচার লড়াই। যা সৃষ্টি করছে দুর্বোধ্য জেদ। ফলে এরমধ্যে একটা কোমল উগ্রতা ইতিমধ্যে মাথা চাড়া দিতে শুরু করেছে। যা ভবিষ্যতের পক্ষে আদৌ সুখকর নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আরও একটা বিষয়, তা হল শিক্ষা ক্ষেত্রে স্থিতাবস্থা। যা সমাজের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। বলাবাহুল্য, পরিস্থিতি শিগগির স্বাভাবিক না হলে তার ভগ্ন চেহারা বেশিদিন আর পুরোনো আচ্ছাদনে ঢেকে রাখা যাবে না।

তাই “ভয়, কল্পনা, স্বপ্ন, আশা”- এসব ছেড়ে সবাইকে এখন মেনে নিতে হবে ছাইচাপা বাস্তবকে। তবেই এই অন্ধকার থেকে বেরানোর আলো দেখা যেতে পারে।

Post Views: 142

Continue Reading

Previous: মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন, এবার সেই জেলায় যাওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
Next: ‘ব্রাহ্মণদের উপরে আমি মূত্রত্যাগ করি…’ বিতর্কিত মন্ত্যবের কারণে ক্ষমা চাইলেন অনুরাগ কাশ্যপ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.