Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • মাধ্যমিকের পর পড়ুয়ারা যাবে কোথায় ?

মাধ্যমিকের পর পড়ুয়ারা যাবে কোথায় ?

Online Desk জুন 2, 2025
SSS.jpg

বিপ্লব দাশ : এসএসসি কাণ্ডে আমাদের নজর যেন আটকে আছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দিকে। তাঁদের আন্দোলন, তাঁদের নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক চাপান উতরের উপরই আমাদের মনোনিবেশ আটকে গেছে। বিচার ব্যবস্থা ও চাকরিহারাদের নিয়ে উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণের পথ খুঁজতে গিয়ে সরকারে দৃষ্টি সম্ভবত মার খাচ্ছে চলতি শিক্ষা ব্যবস্থায়। এর মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অচলায়তন দেখা দিচ্ছে, যার ফলে অনিশ্চয়তার মুখে ছাত্রছাত্রীরা তা নিয়ে ভাববার বুঝি অবকাশ নেই কারোরই। এই সংকট আরও ঘনীভূত হয়েছে মাধ্যমিক পরীক্ষার পর। যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে তাদের ভবিষ্যতের কথা কে ভাববে ?

এরমধ্যেই দেখা গেছে বহু স্কুলে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি বন্ধ রেখেছে। কারণ, শিক্ষক এবং শিক্ষাকর্মীর অভাব। যুক্তি যে অসঙ্গত তা এক্কেবারেই নয়। পড়ুয়াদের ভর্তি করে নিলেই তো স্কুলগুলির দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের পড়াবে কে ? আর পড়ানোর শিক্ষক যদি না থাকে তাহলে ওদের ভর্তি করিয়ে কি ভাবে চলবে স্কুলগুলি ? এর উত্তর নেই ছাত্রছাত্রী, অভিভাবক কিংবা শিক্ষক শিক্ষিকাদের কাছে। স্কুল পরিচালন কমিটিগুলিরও মাথায় হাত। এই পরিস্থিতিতে স্থানীয় রাজনীতি মাথাচাড়া দিচ্ছে। আমাদের সমাজ যে নেগেটিভ রাজনীতির দ্বারা পরিচালিত হচ্ছে, এ যেন তারই আরেক রূপ। এ ওর ঘাড়ে দায়িত্ব আর দোষ চাপাতে গিয়ে অনিশ্চয়তায় পড়ছে আগামী প্রজন্ম। যা সমাজের পক্ষে অত্যন্ত আশঙ্কাজনক।

এমনিতেই জেলার শিক্ষা ব্যবস্থা মূলত সরকার পরিচালিত। ফলে চাইলেই আপদকালীন ব্যবস্থার কোনো সুযোগ নেই। তাই এই বিপুল পরিমান মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি, তার উত্তর এখন কারোর কাছে নেই। ফলে, এই দিকটিতে যত দ্রুত না তৎপর হচ্ছে সরকার, এর মীমাংসারও কোনো পথ নেই। কিন্তু বিচার ব্যবস্থার জেরে সরকারেরও হাত পা বাঁধা। এই অবস্থায় স্কুলগুলির পরিচান কমিটিকেই প্রাথমিক দায় নিতে হবে, নাহলে স্কুলগুলির শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে।

Post Views: 254

Continue Reading

Previous: দেশে করোনায় আক্রান্ত ৩৯৬১, মৃত্যু ৪
Next: উত্তরে ঢুকেছে বর্ষা, অন্যদিকে গরমের অস্বস্তিকর পরিবেশে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.