Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২৬ হাজার চাকরিই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট

২৬ হাজার চাকরিই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট

Online Desk এপ্রিল 3, 2025
20250403_113937.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২৬ হাজার চাকরি প্রাপকের চাকরি বাতিল করে দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে জানায় সর্বোচ্চ আদালত। পাশাপাশি যারা অন্য সরকারি চাকরি ছেড়ে শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছিলেন তাদের জন্য আশার কথা শুনিয়েছে এদিন সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে, তাঁরা চাইলে পুরনো কাজের জায়গায় ফিরে যেতে পারবেন। ২০১৬ সালে এসএসসির মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। অর্থাৎ নতুন নিয়োগের জন্য যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তাঁরা।

উল্লেখ্য এদিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, চাকরি প্রাপক শিক্ষকদের মধ্যে থেকে যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সকলে বেতন পাবেন বলে আদালত জানিয়েছে। প্রসঙ্গত এই মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবেদন জানিয়েছিল হাইকোর্টের নির্দেশ বহাল রাখার জন্য।

Post Views: 131

Continue Reading

Previous: গরম থেকে মুক্তি, বৃষ্টিতে ভিজবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা
Next: লিগ শিল্ড জয় ভুলে আইএসএল কাপ জয় টার্গেট মোলিনার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.