Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আইনজ্ঞদের পরামর্শ মেনেই তালিকা প্রকাশ করেনি এসএসসি

আইনজ্ঞদের পরামর্শ মেনেই তালিকা প্রকাশ করেনি এসএসসি

Online Desk এপ্রিল 22, 2025
20250422_105426.jpg

ওঙ্কার ডেস্ক: যোগ্য অযোগ্য চাকরিহারাদের আলাদা করার দাবিতে এসএসসি ভবন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। সোমবার যোগ্যদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, আইনজ্ঞদের পরামর্শ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার রাতে সংবাদমাধ্যমকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘যাঁরা বঞ্চিত শিক্ষক সুপ্রিম কোর্টের নির্দেশমতো তাঁদের মাইনে পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। তাই এই আন্দোলনেরও কোনও মানে নেই। আর যাঁরা এসএসসি দফতরের সামনে আছেন, তাঁদের অনেকেই হয়তো অযোগ্য। তাঁদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনও গাইডলাইন না দিলে তো আমরা কিছু বলতে পারি না। আমরা দ্রুত রিভিউ পিটিশনের জন্য যাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন। আমরা যে ভাবে এগোচ্ছি, তাঁদের আস্থা রাখা উচিত। এ বার আস্থা রাখবেন কি রাখবেন না, সেটা তাঁদের ব্যাপার।’

উল্লেখ্য, সোমবারের পর মঙ্গলবার সকালেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকেরা। সল্টলেকে এসএসসি ভবন-এর সামনে বিক্ষোভ সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী। এদিকে বিক্ষোভ স্থলে বায়ো টয়লেটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, অনেক শিক্ষিকা অবস্থানে রয়েছেন। তাঁদের জন্য বায়ো টয়লেটের প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত বায়ো টয়লেটেরে কোনও ব্যবস্থা করা হয়নি।

Post Views: 184

Continue Reading

Previous: অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গ ,মঙ্গলবারই মিলতে পারে স্বস্তি
Next: বাংলায় বিজেপিকে লড়াই আমিই শিখিয়েছি, নতুন বউকে ইডেনে খেলা দেখাতে নিয়ে এসে বললেন দিলীপ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.