Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • লাথি, লাঠির পালটা গোলাপ, পথে নেমে চাকরিহারাদের মানবিক আন্দোলন

লাথি, লাঠির পালটা গোলাপ, পথে নেমে চাকরিহারাদের মানবিক আন্দোলন

Online Desk এপ্রিল 11, 2025
Teachers-Rose.jpg

ওঙ্কার ডেস্ক: মহামিছিলের পর এবার এসএসসি ভবনে অভিযান। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী করুণাময়ী থেকে এসএসসি ভবনের পথে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। অভিযান ঘিরে সকাল থেকেই সল্টলেক-সহ সংলগ্ন এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ। তবু কসবা কাণ্ডের পরও যেন নির্লিপ্ত, একটাই কামনা- যোগ্যরা যেন চাকর৪ই ফেরত পান। শান্তিপূর্ণ আন্দোলনে নেমে তাঁরা পুলিশকর্মীদের দিকে বাড়িয়ে দিলেন গোলাপ। হয়তো মারমুখী পুলিশকে মানবিক হওয়ার বার্তা দিতে চাইলেন তাঁরা।

যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এদিন এসএসসি ভবনে অভিযানের পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও দেখা করার কথা। মন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন চাকরিহারা মঞ্চের ১২ জন শিক্ষক।

এসএসসির নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। আদালত জানিয়েছে, যোগ্য ও অযোগ্য বাছাই করা যায়নি বলেই সমগ্র প্যানেল বাতিল করা হল। এরই প্রতিবাদে সেদিন থেকে আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বুধবার থেকে এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারা সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানারা।

সূত্রের খবর, এদিন দুপুরে তাঁদের শারীরিক পরীক্ষাও করা হয়। বিভিন্ন মহলের তরফ থেকে তাঁদের অনশন প্রত্যাহারের কথা বলা হলেও চাকরিহারারা সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনও সমাধান সূত্র বের না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। ইতিমধ্যে চাকরিহারাদের একাংশ চাকরি না ফিরিয়ে দিলে স্বেচ্ছামৃত্যুর অনুমতির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদনও করেছেন।

অন্যদিকে শুরু থেকেই পাশে থাকার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সরকার মানবিকভাবে যোগ্য চাকরিহারাদের পাশে রয়েছে। সমস্যার সমাধানে সব রকমের চেষ্টা করা হচ্ছে। বিনিময়ে চাকরিহারাদের তিনি একটু ধৈর্য ধরার আহ্বানও জানান বৃহস্পতিবার। তারই মধ্যে অভিযান ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে এসএসসি ভবন চত্বরে।

Continue Reading

Previous: কুম্ভমেলাতেও হামলার পরিকল্পনা ছিল ২৬/১১ এর সন্ত্রাসী রানার
Next: চাকরিহারাদের লাথি মারায় নাম জড়িয়েছিল, সেই এসআই-কে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিল লালবাজার

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.