Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চিকিৎসা করাতে আসা নাবালিকাকে যৌন হেনস্থা এসএসকেএমে, গ্রেফতার অভিযুক্ত

চিকিৎসা করাতে আসা নাবালিকাকে যৌন হেনস্থা এসএসকেএমে, গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 23, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ফের হাসপাতালে যৌন নিগ্রহ! এবার রাজ্যের প্রথম সারির হাসপাতাল এসএসকেএমে চিকিৎসা করাতে আসা এক নাবালিকাকে যৌন নিগ্রহ করার অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক শম্ভুনাথ পন্ডিত হাসপাতালের প্রাক্তন কর্মী বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অমিত মল্লিক। ঘটনার পর ভবানীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযোগ, এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে এই ঘটনা ঘটেছে। কিশোরীকে শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অমিত। বুধবার দুপুরে ওই নাবালিকা আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিল। অভিযোগ, নাবালিকার পরিবারের লোকজন যখন টিকিট কাটতে যান, সেই সময় কিশোরীকে ট্রমা কেয়ারের শৌচালয়ে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে নিয়ে গিয়ে তার যৌন হেনস্থা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অমিত বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত। তবে সে আগে এসএসকেএম হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেছে। সেই সুবাদে পিজি হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল। কিন্তু কীভাবে সকলের নজর এড়িয়ে এই ঘটনা ঘটাল অভিযুক্ত।

আগে এসএসকেএম হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী ছিল অভিযুক্ত। হাসপাতালের পুরনো পোশাক তার কাছে ছিল। সেই পোশাক পরে অভিযুক্ত বুধবার ঢুকে পড়ে হাসপাতালে। তারপর যৌন নিগ্রহ করে। অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধাপা এলাকা থেকে তাকে পাকড়াও করেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে তুলে তাকে হেফাজতে চাইবে পুলিশ।

Post Views: 166

Continue Reading

Previous: আশিয়ান সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন মোদী; মোদী-ট্রাম্প সরাসরি বৈঠক অনিশ্চিত
Next: মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’ বিপর্যয়ে দৃষ্টি হারিয়েছে ১৪ জন শিশু; চিকিৎসাধীন শতাধিক

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.