Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করে খুনের অভিযোগ

ছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করে খুনের অভিযোগ

Online Desk জুলাই 16, 2025
student-rape.png

নিজস্ব সংবাদদাতা, বীরভূম : ছাত্রীর মৃত্যুকে ঘিরে উত্তাল বীরভূম জেলার রামপুরহাট।  রামপুরহাট ২ নম্বর ব্লকের হাঁসন বিধানসভার অন্তর্গত মিল্কি ডাঙ্গা গ্রামের ঘটনা। অভিযোগ, ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে পরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন স্কুলেরই এক প্যারা টিচার। শেষপর্যন্ত তাকে হত্যা করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে এমনই দাবি পরিবারের।

মৃতা ছাত্রী চাঁদপাড়া হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পড়াশোনার সুবিধার জন্য সে রামপুরহাট শহরের একটি বাড়িতে অন্যান্য ছাত্রী সহ ভাড়া থাকতেন। অভিযুক্ত শিক্ষক মহম্মদ মোবারক , ঐ স্কুলেই প্যারা টিচার হিসাবে নিযুক্ত ছিলেন। পরিবারের অভিযোগ এটা খুন, আত্মহত্যা নয়।

মেয়ের মামা জানান, “ওর সঙ্গে প্রেমের নাটক করছিল মাস্টার। মেয়েটা ওকে পাত্তা দিত না। সেই কারণেই ওকে শাস্তি দিতে চেয়েছিল। এই মৃত্যু আত্মহত্যা নয়—সরাসরি খুন। আমরা চাই, এর বিচার হোক। ওর ফাঁসি হোক।”

ছাত্রীর বাবা রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে শিক্ষক ইচ্ছাকৃতভাবে তাঁর মেয়েকে খুন করেছেন। তাঁর কথায়, “আমার মেয়ে পড়তে গিয়েছিল, ওকে ভালোবাসার নামে ফাঁদে ফেলে খুন করা হয়েছে। এই অপরাধের শাস্তি হওয়া উচিত ফাঁসি।”

Post Views: 187

Continue Reading

Previous: কলকাতা হাইকোর্টে চাকরিহারাদের সব আবেদন বাতিল, এসএসসি নয়া বিধি মেনেই চলবে নতুন নিয়োগ প্রক্রিয়া
Next: “আমি বাংলায় বেশি করে কথা বলব, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখো”, ভিনরাজ্যে বাঙালিদের উপর হেনস্থা প্রতিবাদে হুঁশিয়ারি মমতার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.