Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রানিগঞ্জে স্কুলছাত্রকে নগ্ন করে তোলা হল ভিডিও, সমাজ মাধ্যমে ছড়ানোর পর আত্মহত্যার চেষ্টা

রানিগঞ্জে স্কুলছাত্রকে নগ্ন করে তোলা হল ভিডিও, সমাজ মাধ্যমে ছড়ানোর পর আত্মহত্যার চেষ্টা

Online Desk ডিসেম্বর 6, 2025
sympathy-hand.jpg

ওঙ্কার ডেস্ক: নবম শ্রেণির এক ছাত্রকে নগ্ন করে নির্যাতন করার অভিযোগ। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও করে অভিযুক্তরা। যা পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের এক হাইস্কুলে।

অভিযোগ, স্কুলের বাথরুমে ডেকে নিয়ে গিয়ে ওই ছাত্রকে নগ্ন করে ভিডিও তোলে কয়েক জন যুবক। পরে সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে মানসিক ভাবে ভেঙে পড়ে নাবালকটি। গত ১ ডিসেম্বর রাতে অপমানে আত্মহত্যার চেষ্টা করে সে বাড়িতে। যদিও ওই পড়ুয়ার বাবার তৎপরতায় প্রাণে বাঁচে সে। গোটা ঘটনার কথা নিজের পরিবারকে জানায় ছাত্রটি। নির্যাতিত ছাত্রের বাবা বিষয়টি নিয়ে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্কুলের টিচার ইনচার্জকেও জানান তিনি।

সূত্রের খবর, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। ওই ছাত্র নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নবম শ্রেণির এক ছাত্রীকে ‘মাই ওয়াইফ’ উল্লেখ করে পোস্ট করে। ওই কিশোরী অন্য একটি স্কুলের ছাত্রী। এই ঘটনার পর উত্তেজনা তৈরি হলে ছবি সরিয়ে নেয় ছাত্রটি। উভয় পরিবার আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেয়। কিন্তু অভিযোগ, গত ১৩ নভেম্বর স্কুলের বাথরুমে ছাত্রটিকে নগ্ন করে ভিডিও তোলা হয়। অভিযুক্তরা আসানসোলের একটি কলেজের পড়ুয়া। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত যুবকরা। এদিকে অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই সব পক্ষকে থানায় ডাকা হয়েছে।

Post Views: 100

Continue Reading

Previous: মুখোমুখি ভারত–দক্ষিণ আফ্রিকা; বিশাখাপট্টনমে ওয়ান ডে সিরিজে হাড্ডাহাড্ডি  লড়াইয়ে দুই দল
Next: প্রায় ১১ দিন পর সামনে এলেন স্মৃতি মান্দানা, সমাজমাধ্যমে পোস্ট ভাইরাল ভিডিও

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.