Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নির্মীয়মাণ বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ

নির্মীয়মাণ বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ

Online Desk অক্টোবর 30, 2023
F9g6JdxaYAAYnh4.jpeg

নিজস্ব প্রতিনিধিঃ সিকিমে তিস্তা বিপর্যয়ের আতঙ্ক এখনও কাটেনি। এর মধ্যেই বড় ভূমিধস নেমেছে অরুণাচল প্রদেশে। ক্ষতিগ্রস্ত হয়েছে সুবনসিরি নদীর উপর নির্মীয়মাণ বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প। এমনকি অসমে সুবনসিরি নদীতে জলের প্রবাহও কমে গিয়েছে, বদলে গিয়েছে নদীর গতিপথ। ঘটনার পর আর কোনও ঝুঁকি নিতে চাননা সুবনসিরি নদী-সংলগ্ন বাসিন্দারা। তাই নদীবাঁধ নির্মাণের কাজ অবিলম্বে বন্ধ করার দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছে অসমের উত্তর লখিমপুর জেলার বাসিন্দারা। তাদের অভিযোগ, অসমের একটি জীবন্ত নদীকে হত্যা করা হচ্ছে। বড় কোনও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় রীতিমতো প্রমাদ গুনছে সুবনসিরি নদী-সংলগ্ন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের সবচেয়ে বড় শাখানদী হল সুবনসিরি। অসম ও অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। বলা যায়, নিম্ন অসম ও অরুণাচলের লাইফ লাইন হল সুবনসিরি নদী। গত বৃহস্পতিবার রাতে অরুণাচলে এই নদীর উপর নির্মীয়মাণ বাঁধে ভয়াবহ ভূমিধস নামে এবং তার পর থেকেই নদীর জলের প্রবাহ কমে গিয়েছে।

Post Views: 74

Continue Reading

Previous: স্ত্রীকে কোপালো স্বামী
Next: সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল আপ নেতা মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন

সম্পর্কিত গল্প

anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.