Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নিজের ফুটবল জীবন নিয়ে গর্বিত সুব্রত পাল

নিজের ফুটবল জীবন নিয়ে গর্বিত সুব্রত পাল

Online Desk ডিসেম্বর 9, 2023
7b0b0538add90f7f81f5ff34dc274d6e49540957.jpg

স্পোর্টস ডেস্ক : ২১ বছরের ফুটবল কেরিয়ারকে বিদায় জানালেন গোলকিপার সুব্রত পাল। ভারতীয় ফুটবলে স্পাইডারম্যান হিসেবেই জনপ্রিয় সোদপুরের মিস্টু। সেই কারণে নিজের কেরিয়ার নিয়ে আবেগেপ্রবণ তিনি। অবসর নেওয়ার পরে সুব্রত বললেন,“আমার মনে হয়েছে অবসর নেওয়ার এটাই সেরা সময়। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছি। ফুটবলই আমার কাছে সবকিছু। তাই ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তটা নেওয়া আমার পক্ষে মোটেই সহজ ছিল না। কিন্তু একটা সময় তো ইতি টানতেই হয়। তাই সিদ্ধান্তটা নিয়েই ফেললাম”। এরপর তিনি বললেন,’আমি নিজের ফুটবল জীবন নিয়ে গর্বিত। এএফসি এশিয়ান কাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করা আমার কাছে বিরাট সন্মানের। সাফল্যের শিখর থেকে ব্যর্থতার অন্ধকার, সবই দেখেছি। জীবনের এই চড়াই-উতরাই নিজেকে ফুটবলার ও মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক সাহায্য করেছে”।
ডেম্পোর ব্রাজিলীয় ফুটবলার ক্রিশ্চিয়ানো জুনিয়র। সেই ঘটনার পর তাঁর ফুটবল জীবনে কার্যত অন্ধকার নেমে আসে। অনেকেই তাঁকে এই ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছিলেন। কিন্তু ক্রমশ নিজেকে গ্লানির অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনেন সুব্রত।
ডোপিং বিতর্কে জড়িয়ে পড়ে নির্বাসিতও হয়েছিলেন তিনি। চিকিৎসকের নির্দেশে নিষিদ্ধ ওষুধ খেয়ে নির্বাসিত হলেও পরে নিজেকে নির্দোষ প্রমাণ করে নির্বাসনমুক্ত হন সুব্রত। সব বাধা অতিক্রম করে নিজেকে বারবার ফুটবল মাঠে ফিরিয়ে আনেন তিনি। অবসর ঘোষণার পর ‘তিনি বলেন, “ফুটবলজীবনে এমন কোনও ঘটনা নেই, যা এখনও আমাকে যন্ত্রণা দেয়। অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। ভুল থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী হয়েছি”।

Post Views: 108

Continue Reading

Previous: গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’র সমীক্ষায় শীর্ষে মোদি
Next: দেবাশিস না এলেও অনির্বাণের জর্জ টেলিগ্রাফের মিলন উৎসবে চাঁদের হাট

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.