Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, বাঁকুড়ার কারকবেড়িয়া গ্রামে শোকস্তব্ধ ছাত্রীর পরিবার

আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, বাঁকুড়ার কারকবেড়িয়া গ্রামে শোকস্তব্ধ ছাত্রীর পরিবার

Online Desk মার্চ 3, 2025
suicide-forportal.jpg

সুভম কর্মকার , বাঁকুড়াঃ পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। পরিবার সূত্রে খবর, ওই ছাত্রী সোমবার সকালে ঘুম থেকে উঠেছিল। কিন্তু সময় মতো ঘর থেকে বেরোয়নি। পরে ডাকাডাকি করায় সাড়া না মেলায় জোর করে দরজা খোলা হয়। উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। মেয়ের ঘরের দরজা খুলে যে এমন দৃশ্য দেখতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। এই ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে।
বাঁকুড়ার জয়পুরের কারকবেড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন বর্ষা দে। স্থানীয় টানাদিঘি হাইস্কুলের ছাত্রী ছিল সে। এদিন সকালে তাঁর মা সময় মতো রান্নাবান্না করে তৈরি ছিলেন মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। পরীক্ষা দিতে যাওয়ার জন্য অনেক সকালেই উঠেছিল কিশোরী। হাত-মুখ ধুয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে পড়তেও বসেছিল। কিন্তু মা তাঁকে স্নান করার জন্য ডাকতে গেলে দরজা খোলেনি। কিছুক্ষণ ডাকাডাকি করার পরই জোর করে দরজা ঠেলে তা খোলা হয়। ততক্ষণে সব শেষ। কিন্তু মেয়ের ঘরের দরজা খুলে যে এমন দৃশ্য দেখতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। এই ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। কিন্তু কেন এমন ঘটনা বর্ষা ঘটাল, তা কেউই বুঝতে পারছেন না।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, টেস্টে ভালো ফল করেছিল বর্ষা। উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করবে এমন আশা ছিল। সে নিজেও খুব আত্মবিশ্বাসী ছিল। কিন্তু আচমকাই যেন সব ওলট-পালট হয়ে গেল। মৃতার কাকা জানিয়েছেন, পরীক্ষা যত এগিয়ে আসছিল ততই আত্মবিশ্বাস হারাতে শুরু করেছিলেন বর্ষা। খাওয়া-দাওয়া কম করে দিয়েছিল। মাঝে-মধ্যেই নাকি সে বলত, তাকে কে ডাকছে, তার শরীর খারাপ লাগছে! এই বক্তব্য শুনে মনে করা হচ্ছে, মানসিক চাপে ভুগতে শুরু করেছিল বর্ষা। সেই মতো চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। সোমবার সকালে বাড়ির মধ্যেই ফ্যানে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের দাবি, মূলত মানসিক অবসাদেই সে আত্মহত্যা করেছে।
অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

Post Views: 104

Continue Reading

Previous: বিশ্বে ‘থার্ড ব্লক’ গঠনের উদ্যোগ, উঠছে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা
Next: অধিনায়ক রাহানের উপরই আস্থা নাইটদের, ডেপুটি ভেঙ্কটেশ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.