Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘মা আমি চুরি করিনি’, সুইসাইড নোট লিখে পাঁশকুড়ায় আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্র

‘মা আমি চুরি করিনি’, সুইসাইড নোট লিখে পাঁশকুড়ায় আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্র

Online Desk মে 23, 2025
chips.jpg

ওঙ্কার ডেস্ক : পাড়ার দোকান থেকে চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মঘাতী হল সপ্তম শ্রেণীর এক ছাত্র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার গোঁসাইবেড় এলাকায়। মৃত ছাত্রের নাম কৃষ্ণেন্দু দাস। ছেলেটি স্থানীয় বাকুলদা উচ্চ বিদ্যালয়ে পড়ত। মৃতের পরিবারের দাবী, কীটনাশক খাওয়ার আগে ছেলেটি নিজের খাতায় লিখে গিয়েছে ‘মা আমি চুরি করিনি’। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ শিশুটির মৃতদেহ ময়না তদন্তের পর তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও লিখিত অভিযোগ জমা হয়নি। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বেলার দিকে গোঁসাইবেড় বাজার এলাকায় শুভঙ্কর দীক্ষিত নামের এক সিভিক ভলেন্টিয়ারের মিষ্টির দোকান থেকে ৩টি চিপসের প্যাকেট চুরি করার অভিযোগ ওঠে কৃষ্ণেন্দুর বিরুদ্ধে। যদিও স্থানীয়দের দাবী, ওই সময় চিপসের প্যাকেটগুলি হাওয়ায় উড়ে পড়ে যাওয়ায় সেগুলি কুড়িয়ে নিয়ে সাইকেলে করে চলে যাচ্ছিল কৃষ্ণেন্দু। ঘটনা জানতে পেরেই মোটর বাইক নিয়ে পিছু ধাওয়া করে শুভঙ্কর। এবং সে ছেলেটিকে চিপস চুরির জন্য তীরস্কারও করে। এরপরেই ছেলেটি ওই চিপসের জন্য ২০ টাকা শুভঙ্করকে দেয় এবং বিনিময়ে ৫ টাকা ফেরৎও নেয়।

এরপরেই কৃষ্ণেন্দু বাড়ি ফিরে গিয়ে সবার অজ্ঞাতে ঘরে থাকা কীটনাশক খেয়ে নেয়। তবে তার আগে নিজের খাতায় লিখে দিয়ে যায় ‘মা আমি চুরি করিনি’। ঘটনা জানাজানি হতেই কৃষ্ণেন্দুকে নিয়ে তড়িঘড়ি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বেলা ৯টা নাগাদ হাসপাতালে কৃষ্ণেন্দু’র মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনার পর মৃত ছাত্রের পরিবার অভিযোগ জানিয়ে বলেন, শিশুটিকে দোকানদার চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবোস করিয়েছিল। তারজন্যই ছেলেটি অপমানে আত্মঘাতী হয়েছে। যদিও এই ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার। তবে তাঁর পরিবারের দাবী, বাচ্চা ছেলেটিকে তাঁর মা সবার সামনে শাসন করাতেই ছেলেটি অপমানিত বোধ করেছিল। পাঁশকুড়া থানা সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ আসেনি। বর্তমানে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে লিখিত অভিযোগ এলে গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে।

Post Views: 284

Continue Reading

Previous: ‘আইডিয়াজ ফর লাইফ’ উদ্যোগে বিজয়ীদের নাম ঘোষণা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের
Next: ভুয়ো পুলিশি পরিচয়ে দিয়ে বিবাহ করার অভিযোগ এক ব্যাক্তির বিরুদ্ধে , গ্রেফতার অভিযুক্ত

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.